সারা দেশ
বগুড়া জেলা ও দায়রা জজের পদায়নকে কেন্দ্র করে, আদালতে টানা অচলাবস্থার আপাতত অবসান হতে যাচ্ছে। বিচারিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি। ফলে আগামী রোববার (৪ অক্টোবর) থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন আইনজীবীরা।
২০২৬-১০-০১ ২০:১২
সারা দেশ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
২০২৬-০৯-২৯ ১৩:৩৪
সারা দেশ
বগুড়ায় ট্রেনের ধাক্কায় রাবেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৯-২৮ ১৪:৫৪
সারা দেশ
বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে চুরি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা মন্দিরের দান বাক্স ভেঙে টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ সময় মন্দিরের একটি মূর্তি পাশের ডোবায় ফেলে রাখা হয়। পরে মূর্তিটি উদ্ধার করেন মন্দিরের পুরোহিত।
২০২৬-০৯-২৫ ১৯:৪৫
সারা দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় তথা বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো বিরামচিহ্ন দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেছে মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসা।
২০২৬-০৯-২৪ ২১:৩২
সারা দেশ
কাপড়ের ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে মো. জামাল (২৬) নামে এক যুবককে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। বিশেষ কায়দায় শরীরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় তাকে আটক করা হয়। ডিএনসির দাবি, জামালের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
২০২৬-০৯-২৪ ১৪:১৫
সারা দেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় বসতবাড়ির উঠানে গাঁজার গাছ চাষের অভিযোগে মো. মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২। এ সময় তার বাড়ির উঠান থেকে প্রায় ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
২০২৬-০৯-২৪ ১৪:১১
সারা দেশ
ঢাকার বিমানবন্দর থেকে স্বজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথেই থেমে গেল একটি পরিবারের আনন্দযাত্রা। বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাতজন।
২০২৬-০৯-২৪ ১৪:১০
সারা দেশ
ক্ষমতা ভোগ কিংবা ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের জন্য নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতেই সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, দুর্নীতি, অপচয় ও প্রশাসনিক জটিলতা কমিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকার দিন-রাত কাজ করছে।
২০২৬-০৯-২৩ ১৭:০৮
সারা দেশ
বগুড়ায় গভীর রাতে ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে চেকপোস্ট বসিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি দল।
২০২৬-০৯-২২ ১২:৪৫
সারা দেশ
একটি মোটরসাইকেল দুর্ঘটনা বদলে দিয়েছে ১৮ বছরের তরুণ ইশতিয়াক জামান ইরামের জীবন। কয়েক দিন আগেও সরকারি বাণিজ্যিক কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলেন। এখন তাঁকে বাকি জীবন কাটাতে হবে একটি পা ছাড়াই।
২০২৬-০৯-২১ ২২:২৭
সারা দেশ
বগুড়ার ধুনটে মসজিদে যাওয়ার রাস্তার পাশের জঙ্গল থেকে দুই-তিন দিনের এক নবজাতক ছেলেশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারের পর স্থানীয় এক ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে গেলে তাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন এলাকার নারী-পুরুষ।
২০২৬-০৯-২১ ১৭:২২
সারা দেশ
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তদন্তে নেমে কুড়িগ্রাম পর্যন্ত পৌঁছেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চুরি হওয়া একটি মোটরসাইকেলের সূত্র ধরে কুড়িগ্রাম থেকে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আরও দুটি চোরাই মোটরসাইকেল।
২০২৬-০৯-১৯ ১৪:৪৮
সারা দেশ
সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল যেন কম্পিউটারের ফাইলে বন্দি! প্রয়োজনমতো সেই স্বাক্ষর-সিল বসিয়ে তৈরি করা হতো জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সিটি করপোরেশনের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সরকারি সনদ। এমনই অভিযোগ উঠেছে বগুড়া শহরের খান্দার এলাকার ‘পাসপোর্ট কর্নার’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৯-১৮ ১৬:০৬
সারা দেশ
বগুড়ার সোনাতলায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিখোঁজ হয় ১৫ বছরের কিশোর আব্দুর রহমান। পরদিন সকালে সড়কের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজ অটোরিকশাটির সন্ধান মেলেনি।
২০২৬-০৯-১৬ ১৫:১২
সারা দেশ
বগুড়ার গাবতলীতে পবিত্র কোরআন শরিফ দানের কথা বলে এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলার পর কবিরাজি চিকিৎসার নামে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সদস্যকে রংপুরের বদরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৯-১৫ ২০:২৫
সারা দেশ
দই—বাঙালির খাবারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় একটি পণ্য। কিন্তু সেই দই যদি তৈরি হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, আবার বাজারজাত করা হয় প্রয়োজনীয় লাইসেন্স ও পণ্যের লেবেল ছাড়াই, তাহলে তা ভোক্তার জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্যও আইনভঙ্গের শামিল। এমনই অনিয়মের অভিযোগে বগুড়ার শেরপুরে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
২০২৬-০৯-১৫ ২০:২৩
সারা দেশ
বগুড়ার সোনাতলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রায় এক দশক পর প্রধান আসামি মো. নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘ ১০ বছর ধরে গ্রেপ্তার এড়িয়ে পলাতক থাকা নাজিমকে সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আগুনিয়া তাইড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
২০২৬-০৯-১৫ ১৮:৩২
সারা দেশ
একদিকে কবরের পাশে নীরব প্রার্থনা, অন্যদিকে উপস্থিত মানুষের সামনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্য—এ দুই আবহে শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে সময় কাটালেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৬-০৯-১২ ১৫:৩৯
সারা দেশ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২০২৬-০৯-০৬ ১৯:৩৭
সারা দেশ
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজা বেগম (৫৫)। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো গেল না ফিরোজা বেগমের।
২০২৬-০৯-০৬ ১৫:৫৯
সারা দেশ
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফিরোজা বেগম (৫৫)। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো গেল না ফিরোজা বেগমের।
২০২৬-০৯-০৪ ১৬:১৩
সারা দেশ
সামনে হঠাৎ পথচারী নারী। তাকে বাঁচাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সড়ক ছেড়ে গাড়ি নেমে গেল পাশের ধানক্ষেতে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।
২০২৬-০৯-০৪ ১৬:১২
সারা দেশ
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ, ২১ চিকিৎসক আহত এবং টানা প্রায় ৪০ ঘণ্টার কর্মবিরতিতে অচল হয়ে পড়া বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। হাসপাতালের নিরাপত্তা জোরদার ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
২০২৬-০৯-০৩ ১৮:২১
সারা দেশ
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশি রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
২০২৬-০৯-০২ ১৮:১২
সারা দেশ
ঢাকা থেকে কুড়িগ্রামের পথে ছুটছিল আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। যাত্রীদের কেউ ঘুমে, কেউ জানালার বাইরে ছুটে চলা দৃশ্য দেখছিলেন। এরই মধ্যে চলন্ত ট্রেনের ক্যানটিনে এক নারীকে নিয়ে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। ক্যানটিনে নিয়ে ৪৪ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজনের বিরুদ্ধে।
২০২৬-০৯-০১ ১৮:১০
সারা দেশ
বগুড়ায় দাফন অনুষ্ঠানে যোগ দিতে এসে আর বাড়ি ফেরা হলো না শামিম হোসেনের (৩৫)। রাতের আঁধারে তাকে আটক করার পর চলে নির্মম নির্যাতন। ভোরে গুরুতর আহত অবস্থায় একটি পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
২০২৬-০৯-০১ ১৪:১২
সারা দেশ
বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল মোটা অঙ্কের যৌতুকের দাবি। অভিযোগ, দাবি পূরণ না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। একপর্যায়ে বাবার বাড়িতে চলে গেলেও পারিবারিকভাবে আবারও ফিরিয়ে দেওয়া হয় স্বামীর সংসারে। সেই ফেরাটিই শেষ ফেরা হয়ে দাঁড়ায় মিমের।
২০২৬-০৮-৩১ ১৭:৫৭
সারা দেশ
চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাগিবুল হাসান হৃদয়। সেটিই যেন তার জীবনের শেষ ‘অপরাধ’ হয়ে দাঁড়ায়। ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন বাবা মামুনুর রশিদও। তাকেও কুপিয়ে আহত করা হয়।
২০২৬-০৮-৩১ ১৬:২৩
সারা দেশ
যে বিদ্যালয় প্রাঙ্গণে কেটেছে জীবনের সাড়ে তিন যুগ, যে আঙিনায় দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ্ঞানের আলো সেই প্রিয় কর্মস্থলেই শেষবারের মতো ফিরলেন প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)। তবে এবার আর শ্রেণিকক্ষে নয়, লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে।
২০২৬-০৮-৩০ ১৮:১৬
সারা দেশ
ড্রেন পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এলো একের পর এক গুলি। মুহূর্তেই বদলে গেল নির্মাণকাজের পরিবেশ। সাধারণ ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকদের হাতে উঠে এলো এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি।
২০২৬-০৮-৩০ ১৮:১২
সারা দেশ
বিকেলের নরম আলোয় অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাত বছরের আমেনা খাতুন। বাড়ির উঠান থেকে খুব বেশি দূরেও নয়। প্রতিদিনের মতোই খেলায় মেতে ছিল শিশুটি। কিন্তু সেই খেলাই যে তার জীবনের শেষ খেলা হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও ভাবেনি কেউ।
২০২৬-০৮-২৯ ১৫:৪১
সারা দেশ
ইঁদুরের ফাঁদ, কবুতরের বিষ্ঠা, পচা ডিম ও নন-ফুড গ্রেড পাত্র—জরিমানা ১ লাখ টাকা, ১২ দিনের জন্য বন্ধ
২০২৬-০৮-২৭ ১৬:২৫
সারা দেশ
বগুড়ার এরুলিয়ায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর বাস তুলে দিয়ে সাতজন নিহত ও ১৪ জন আহত হওয়ার আলোচিত ঘটনায় অবশেষে প্রধান পলাতক আসামি বাসচালক মো. নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২০২৬-০৮-২৭ ১৬:২৪
সারা দেশ
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৮-২৬ ২২:২৭
সারা দেশ
দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সরকারের হাতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাই আতঙ্কিত হয়ে আগাম সার কেনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৬-০৮-২৬ ১৭:০১
সারা দেশ
উপকারভোগীদের হাতে চাল পৌঁছানোর আগেই মাস্টাররোলে টিপসই নেওয়া হয়েছিল। কারও ঘরে ওঠেনি সরকারি চালের এক কেজিও। অথচ কাগজে-কলমে যেন সবাই চাল বুঝে নিয়েছেন! এমন অভিনব কৌশলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে বগুড়ার গাবতলীতে আব্দুর রশিদ (৫৩) নামের এক ডিলারকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৮-২৪ ১৯:১৯
সারা দেশ
বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার ১৩টি উপজেলায় নির্মাণ করা হবে ১৩টি মিনি স্টেডিয়াম। পাশাপাশি বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে প্রায় ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’। জেলার ১১৫টি ইউনিয়নেও সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০২৬-০৮-২২ ১৯:৫০
সারা দেশ
বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং সেখানে বিরোধী দলের অংশগ্রহণ দেশের গণতন্ত্রের চর্চা ও বিকাশের গুরুত্বপূর্ণ প্রমাণ।
২০২৬-০৮-২২ ১৭:২৮
সারা দেশ
কখনো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক, কখনো অস্ত্রের মুখে বাড়িতে ঢুকে ডাকাতি বগুড়ার পুলিশের নথিতে একাধিক মামলার পলাতক আসামি বাদশা মিয়া ওরফে ‘ককটেল বাদশা’ অবশেষে ধরা পড়েছেন।
২০২৬-০৮-২০ ১৮:৫২
সারা দেশ
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রয়, ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৮-২০ ১৮:৪৮
সারা দেশ
মেয়েকে ধর্ষণের দায়ে বগুড়ায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৮-২০ ১৮:৪৬
সারা দেশ
যাত্রীবাহী বাসে পাশাপাশি বসে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন দুজন। কিন্তু তাদের কাছে ছিল না বাসের টিকিট। আচরণেও ছিল অসঙ্গতি। শেষ পর্যন্ত সন্দেহের সূত্র ধরেই তল্লাশি—আর তাতেই বেরিয়ে এলো দুই হাজার ইয়াবার চালান।
২০২৬-০৮-২০ ১৮:৪৪
সারা দেশ
চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ জন প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে আটককৃতদের সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ-প্রশাসন।গতকাল দুপুরে তাদের আটক করা হয়।
২০২৬-০৮-১৯ ১৮:২৩
সারা দেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোন দায় নেই। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। গতকাল দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২০২৬-০৮-১৯ ১৮:১৭
সারা দেশ
সড়কে প্রতিদিনের চেনা দৃশ্যটা এবার একটু বদলে গেল। বাসের দরজায় ভিড় নেই, নেই পুরুষ যাত্রীর ধাক্কাধাক্কি। বরং গোলাপি রঙের বাসটির চালকের আসনে নারী, কন্ডাক্টর নারী, হেলপারও নারী। আর যাত্রী হিসেবে বাসে উঠছেন নারীরাই।
২০২৬-০৮-১৮ ১৬:১৭
সারা দেশ
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং বিচারপতি নিয়োগে সরকারি প্রভাবের আশঙ্কা প্রকাশ করে বগুড়ায় রাষ্ট্রীয় দায়িত্বে থাকা সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
২০২৬-০৮-১৭ ১৮:১৮
সারা দেশ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ফলে রিমান্ড শেষে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে। তবে আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী।
২০২৬-০৮-১৭ ১৭:১৮
সারা দেশ
বিদ্যুৎ উৎপাদনে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নতুন সম্ভাবনার কথা জানাচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ)। ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে সফলতার দাবি করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র ১ টাকা ৫০ পয়সা।
২০২৬-০৮-১৭ ১৪:১৮
সারা দেশ
একই দিনে একই মহাসড়কে দ্বিতীয়বারের মতো রক্ত ঝরল। সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই বিকেলে একই এলাকার অদূরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
২০২৬-০৮-০৭ ২২:১৩
সারা দেশ
দিনের প্রথম আলো ফুটতেই পরিবারের জন্য দু'মুঠো অন্নের সন্ধানে শ্রমিকের হাটে জড়ো হয়েছিলেন তারা। কারও হাতে ছিল পুরোনো ব্যাগ, কারও চোখে ছিল একটি দিনের কাজ পাওয়ার স্বপ্ন। কিন্তু কাজে যাওয়ার আগেই দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সেই স্বপ্নগুলোকে মুহূর্তেই চূর্ণ করে দেয়। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়ায় ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন দিনমজুর। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
২০২৬-০৮-০৭ ১৫:০১
সারা দেশ
একদিনে সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবেন তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসায়ী নেতাদের অনুষ্ঠানে অংশগ্রহণ—সব মিলিয়ে আগামী শনিবার (৮ আগস্ট) বগুড়া যেন পরিণত হচ্ছে উন্নয়ন কার্যক্রমের এক ব্যস্ত কেন্দ্রবিন্দুতে।
২০২৬-০৮-০৬ ২১:২২
সারা দেশ
গ্যাস সংকট, অঘোষিত লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে উল্লেখ করে এসব সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর শাখা।
২০২৬-০৮-০৬ ১৬:৩৭
সারা দেশ
একটি ফেসবুক পোস্টকে ঘিরে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত পৌঁছেছে গ্রেপ্তার পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৮-০৫ ১৩:৪৮
সারা দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বিতর্কিত পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই এবার বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ালো।
২০২৬-০৮-০৪ ১৫:৫২
সারা দেশ
দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন শেষে গ্রামের শান্ত জীবনই ছিল তার শেষ ঠিকানা। কিন্তু সেই জীবন থেমে গেল নিজ গ্রামেই, জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের রক্তাক্ত পরিণতিতে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
২০২৬-০৮-০৪ ১৫:৫০
সারা দেশ
বগুড়ার উন্নয়নকে আর কোনোভাবেই পিছিয়ে রাখতে চান না জেলার সাত সংসদ সদস্য। উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই বগুড়াকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৬-০৮-০২ ১৮:০৯
সারা দেশ
গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করা মানে জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা এবং তাদের সঙ্গে প্রতারণা করা—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
২০২৬-০৮-০১ ২০:১৪
সারা দেশ
একসময় গ্রামের খোলা মাঠেই জন্ম নিয়েছিল দেশের অনেক খ্যাতিমান ফুটবলারের গল্প। সেই হারিয়ে যেতে বসা ক্রীড়া সংস্কৃতিকে আবারও প্রাণবন্ত করতে তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্য সামনে রেখেই আয়োজিত হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগামীর জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৬-০৮-০১ ১৮:১৪
সারা দেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। কর্মসূচিতে তানভীরের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ এবং শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপির ব্যানার-পোস্টার অপসারণ ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। কয়েকটি ব্যানারে আগুনও দেওয়া হয়।
২০২৬-০৮-০১ ১৬:৩৮
সারা দেশ
একটি ওভারটেকের চেষ্টা। মুহূর্তের মধ্যে বিকট শব্দ। তারপরই রক্তাক্ত মহাসড়ক, দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ আর চারটি নিথর দেহ। বগুড়ার কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাক ও মাছবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২০২৬-০৮-০১ ১৫:০৩
সারা দেশ
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বগুড়া সদর উপজেলার একটি এগ্রো ফুডস কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত সদর থানার গোদারপাড়া এলাকায় অবস্থিত বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ এ অভিযানে অংশ নেয় সিপিএসসি বগুড়া, র্যাব-১২, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন।
২০২৬-০৭-৩১ ১৯:০৪
সারা দেশ
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্তে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ।
২০২৬-০৭-৩১ ১২:০৩
সারা দেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি রিসোর্টে পুলিশের পরিচয় দিয়ে গভীর রাতে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি রেখে দীর্ঘ সময় ধরে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে মুখোশধারী একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। হাতে ওয়াকিটকি নিয়ে অভিযান পরিচালনার ভান করে তারা রিসোর্টে প্রবেশ করে চারজনকে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ফোন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পুরো ঘটনাটি চলে প্রায় দুই ঘণ্টা।
২০২৬-০৭-৩০ ২০:২৬
সারা দেশ
বগুড়া জেলা কারাগারে বিচারাধীন এক হাজতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। গভীর রাতে কারাগার থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ (৩৫) নামে ওই হাজতি।
২০২৬-০৭-২৯ ১৯:০০
সারা দেশ
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে ঘিরে শুরু হয়েছে উচ্চপর্যায়ের পরিকল্পনা। বিদ্যমান এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পাশাপাশি আধুনিক বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল ও এয়ার অফিসার কমান্ডিং শামীমুল ইসলাম।
২০২৬-০৭-২৯ ১৭:২৯
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। মুহূর্তেই স্টেশনজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন যাত্রী। এতে অন্তত চারজন আহত হন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এবং সম্ভাব্য প্রাণহানি থেকে রক্ষা পায় দুটি ট্রেনের শতাধিক যাত্রী।
২০২৬-০৭-২৯ ১৪:১০
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলার এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার দুই দিন পর সদর উপজেলার সরলপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় পুলিশ স্বাভাবিক মৃত্যুর ধারণা করছে।
২০২৬-০৭-২৭ ১৮:৩৯
সারা দেশ
রাজবাড়ীর পাংশায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২০২৬-০৭-২৬ ২৩:৩৪
সারা দেশ
অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা—বাংলাদেশের বহু মেধাবী শিক্ষার্থীর পরিচিত এক বাস্তবতা। সেই বাস্তবতার মুখোমুখি হয়েছিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের মেধাবী শিক্ষার্থী শফিউল ইসলাম নীরবও। তবে শেষ পর্যন্ত তার স্বপ্ন থেমে যায়নি। অসহায় মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে নতুন আশার আলো দেখিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
২০২৬-০৭-২৫ ১৭:৩৬
সারা দেশ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলীয় কেউ হবেন, নাকি বাইরের কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৬-০৭-২৫ ১৬:৫৬
সারা দেশ
দীর্ঘ প্রায় দুই দশকের উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিল্পায়নের ধীরগতির কারণে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধাকে ঘিরে নতুন উন্নয়ন ভাবনার সূচনা হয়েছে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আহ্বান উঠে এসেছে এক সেমিনারে।
২০২৬-০৭-২৫ ১৬:৫৪
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আগামী প্রজন্মের কাছে জীবন্ত রাখার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে অবস্থিত মীর মুগ্ধ স্কয়ারের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক।”শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
২০২৬-০৭-২৪ ১৮:৪৯
সারা দেশ
বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ও ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার রাতের অভিযানের জের ধরে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা হাতে ফুটপাতে অবস্থান নেন ফল ব্যবসায়ীরা। এতে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
২০২৬-০৭-২৩ ২১:১৮
সারা দেশ
মেয়াদোত্তীর্ণ ও বাজার থেকে ফেরত আসা বিস্কুট-পাউরুটি গুঁড়া করে নতুন করে বেকারি পণ্য তৈরির অভিযোগে বগুড়া সদরের একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের আটাপাড়া এলাকায় অবস্থিত ‘বেলাল ফুডস’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
২০২৬-০৭-২২ ২২:২২
সারা দেশ
বগুড়া শহরের জজ কোর্ট চত্বরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতির একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
২০২৬-০৭-২২ ১৭:৪২
সারা দেশ
বগুড়া সদর উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা ওই নির্যাতনের ফলেই নারীটি বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
২০২৬-০৭-২২ ১৬:২১
সারা দেশ
ন্যাপকিনের বাক্সকে আড়াল হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক টাপেন্টাডল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় ১,৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬-০৭-২১ ২০:৪২
সারা দেশ
জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার বগুড়া শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানানো হয়।
২০২৬-০৭-২১ ২০:৩৮
সারা দেশ
দুপুরে নানী রান্নাঘরে ব্যস্ত। বাবা-মা জীবিকার তাগিদে বাইরে। সেই ফাঁকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে নেমেছিল তিনটি শিশু। কেউ জানত না, কয়েক মুহূর্তের সেই খেলাই তাদের জীবনের শেষ খেলা হয়ে থাকবে। সাঁতার না জানায় একে একে পানিতে তলিয়ে যায় তিনজনই। বগুড়ার কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে মঙ্গলবার দুপুরে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।
২০২৬-০৭-২১ ২০:১৭
সারা দেশ
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তিনটি গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন নির্মাণের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, নির্মাণসামগ্রীর ত্রুটি নয়, মিস্ত্রির কাজের ভুলের কারণেই ড্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৬-০৭-২১ ১৯:১৩
সারা দেশ
দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিনটি নবগঠিত ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে গণশুনানির পর নতুন নাম অনুমোদন করেছে বগুড়া জেলা প্রশাসন। ফলে ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামগুলো বাদ দিয়ে যথাক্রমে বেতগাড়ী, জগন্নাথপুর ও রহবল নাম নির্ধারণ করা হয়েছে।
২০২৬-০৭-১৯ ১৮:৫৫
সারা দেশ
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়টি। রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া ডিবি কার্যালয়ের টয়লেট থেকে ওই আসামির মরদেহ উদ্ধার করা হয়।
২০২৬-০৭-১৯ ১৮:০৯
সারা দেশ
অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির আবহে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-১৬ ২১:০৫
সারা দেশ
এক সময়ের প্রাণবন্ত করতোয়া নদী এখন দূষণ, দখল ও নাব্য সংকটে অস্তিত্ব হারানোর পথে। নদীকে বাঁচাতে খুলসী পয়েন্টের জলকপাট (রেগুলেটর) অপসারণ, নদী পুনঃখনন এবং শিল্পবর্জ্য ও অন্যান্য দূষণ বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বগুড়াবাসী। তাদের ভাষায়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে করতোয়ার আরও বড় অংশ মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে।
২০২৬-০৭-১৬ ১৯:৩২
সারা দেশ
‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।
২০২৬-০৭-১৬ ১৮:১৯
সারা দেশ
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পরীক্ষার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে বগুড়ার বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে যেমন দলীয় শৃঙ্খলার প্রশ্ন উঠেছে, তেমনি কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন বহিষ্কৃত নেতা।
২০২৬-০৭-১৫ ১৮:৫৪
সারা দেশ
"আমরা হাজার বার জুলাই ব্যবসায়ী হবো, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ও চাঁদাবাজ ব্যবসায়ী হবো না"— এমন বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
২০২৬-০৭-১৫ ১৪:২০
সারা দেশ
যে ফুচকা খেতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ, সেই ফুচকাই তৈরি হচ্ছিল কুকুরের পায়ের ছাপ, কাদা-ময়লায় ভরা টেবিলে। শুধু তাই নয়, উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল খাদ্যে নিষিদ্ধ রাসায়নিকও। এমন চাঞ্চল্যকর চিত্র দেখে বগুড়া শহরের একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৭-১৪ ১৮:৪৭
সারা দেশ
বগুড়া মহানগরের শেরেবাংলা নগর এলাকায় দীর্ঘদিন ধরে ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখছিলেন দুই ভাই। নামের আগে ‘ডাক্তার’ লিখে সাধারণ মানুষের আস্থা অর্জন করলেও তাঁদের প্রকৃত পরিচয় ভিন্ন। অবশেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উন্মোচিত হলো সেই প্রতারণার চিত্র। একই সঙ্গে তাঁদের চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জীবনরক্ষাকারী ওষুধ।
২০২৬-০৭-১৪ ১৮:০৩
সারা দেশ
দেশের চলমান দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
২০২৬-০৭-১৪ ১৮:০১
সারা দেশ
বগুড়া শহরের গভীর রাত। পরিবারের সদস্যরা যখন ঘুমে, তখন একটি ফোনকল বা ডাকে ঘর থেকে বের হন ৩৩ বছর বয়সী আরিফ শেখ। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। কিছুক্ষণ পরই লতিফপুর কলোনির একটি অন্ধকার গলি থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত দেহ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০২৬-০৭-১১ ১৪:৫৩
সারা দেশ
টানা ছয় ঘণ্টার ভারী বর্ষণে যেন পানির নগরীতে পরিণত হলো বগুড়া শহর। বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো পানিতে তলিয়ে যায়। হাঁটুসমান পানি ভেঙে চলাচল করতে হয়েছে পথচারীদের, থমকে যায় যানবাহনের স্বাভাবিক গতি। তবে এই দুর্ভোগের মাঝেই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়—রাতেই জলাবদ্ধ এলাকায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
২০২৬-০৭-০৯ ১৩:৫৩
সারা দেশ
দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর ব্যবহারের অযোগ্য অবস্থার অবসান ঘটিয়ে নতুন জীবন ফিরে পেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার একমাত্র নির্ধারিত হেলিপ্যাড। সংস্কার শেষে বুধবার (৮ জুলাই) এই হেলিপ্যাডেই প্রথমবারের মতো অবতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর এই অবতরণের মধ্য দিয়েই দীর্ঘদিন অচল হয়ে থাকা হেলিপ্যাডটি আবারও আনুষ্ঠানিকভাবে সচল হলো।
২০২৬-০৭-০৮ ১৮:১২
সারা দেশ
রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক বহন করে বগুড়ায় আনার পথে র্যাব-১২-এর অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩৬ বোতল 'ইস্কাফ' নামের নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম।
২০২৬-০৭-০৮ ১৮:০৯
সারা দেশ
ফুটবল বিশ্বে ব্রাজিল–আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সেই সমর্থনের উত্তাপ এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল বগুড়ার শিবগঞ্জের একটি গ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় দলকে সমর্থন করে দেওয়া পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক।
২০২৬-০৭-০৮ ১৪:৪৩
সারা দেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি বিরাজ করছে উত্তেজনাও।
২০২৬-০৭-০৫ ১৯:৫১
সারা দেশ
অতিরিক্ত অর্থ নিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রবেশপত্র না দিয়ে ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে (২৮) আটক করেছে পুলিশ।
২০২৬-০৭-০৫ ১৯:৩৫
সারা দেশ
ঢাকার মহাখালীতে শুরু হওয়া দুই পরিবহন প্রতিষ্ঠানের বিরোধ এবার প্রভাব ফেলেছে বগুড়ায়। পাল্টাপাল্টি কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় একতা পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা। এতে যাত্রীদের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
২০২৬-০৭-০৪ ২২:১৯
সারা দেশ
দীর্ঘদিন ধরে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামের একটি হাতিকে দিয়ে সার্কাস পরিচালনা করা হলেও অবহেলা, অপুষ্টি ও অমানবিক পরিবেশে প্রাণীটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা পৌঁছে যায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে। এরপরই হাতিটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নেওয়া হয় দ্রুত উদ্যোগ।
২০২৬-০৭-০৪ ২১:২৮
সারা দেশ
সারাদেশে যখন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা, তখন বগুড়ার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থীর জন্য দিনটি পরিণত হয়েছে হতাশা আর কান্নার দিনে। প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় পরীক্ষার হলে বসার সুযোগই হয়নি তাদের।
২০২৬-০৭-০২ ১৮:০৮
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থে অনিয়মের অভিযোগ এনে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একই পরিষদের কয়েকজন ইউপি সদস্য। তবে পরদিন বুধবার দুপুরে প্যানেল চেয়ারম্যান নিজ সমর্থকদের নিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আবুল কালাম আজাদের সঙ্গে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্যের মতবিরোধ চলছিল। অতীতেও কয়েক দফা বিরোধ সৃষ্টি হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়।
২০২৬-০৭-০১ ২২:৫২
সারা দেশ
মাদক পাচারে এবার ব্যবহার করা হলো ৯ মাসের এক শিশুকেও। শিশুকে সঙ্গে নিয়ে যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় এক নারীকে আটক করেছে র্যাব-১২। একই দিনে পৃথক আরেক অভিযানে আরও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই অভিযানে মোট ১৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং তিন নারীকে আটক করা হয়েছে।
২০২৬-০৭-০১ ২২:০৮
সারা দেশ
বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় একটি নিরীহ কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার হওয়ায় অস্ত্র আইনেও পৃথক একটি মামলা করা হয়েছে।
২০২৬-০৬-৩০ ১৮:১৪
সারা দেশ
বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন বগুড়ার পরিচিত চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু। সোমবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে তার পরিবার, সহকর্মী এবং অসংখ্য রোগী-শুভানুধ্যায়ীদের মাঝে।
২০২৬-০৬-২৯ ১৮:১৩
সারা দেশ
বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় এলাকায় অবস্থিত ‘জারা কার হাউজ’ নামের একটি গাড়ি বিক্রয় ও সার্ভিসিং প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা শোরুমজুড়ে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
২০২৬-০৬-২৮ ২০:৪৫
সারা দেশ
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে অস্বস্তি ও ক্ষোভ।
২০২৬-০৬-২৭ ১৭:৫৩
সারা দেশ
চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে আদালতে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (২৩ জুন) কোর্ট লকাফ থেকে সিলেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিকে হাজির করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত সূত্র।
২০২৬-০৬-২৩ ১৯:৩৪
সারা দেশ
একটি নাম শুধু পরিচয় নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগেরও প্রতিচ্ছবি। আর সেই পরিচয় নিয়েই বগুড়ার নবগঠিত মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে শুরু হয়েছে নতুন আলোচনা। বিতর্কিত নাম পরিবর্তন করে স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিংবা সর্বজনগ্রাহ্য নাম নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।
২০২৬-০৬-২৩ ১৮:০৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পর মামলার অভিযুক্তদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
২০২৬-০৬-২২ ১৩:৪২
সারা দেশ
বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম।রবিবার দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মেজবা।
২০২৬-০৬-২১ ১৮:১৬
সারা দেশ
দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ এবং শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্থানীয় জনগণের মতামত নিয়ে নতুন করে গণশুনানি আয়োজন এবং এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নাম নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬-০৬-২০ ২২:১৪
সারা দেশ
পারিবারিক বিরোধের জেরে ভাতিজার গোপনাঙ্গে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামানিকপাড়ায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৬-২০ ২২:১০
সারা দেশ
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে।
২০২৬-০৬-১৮ ১৮:০৭
সারা দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় একটি পত্রিকার সম্পাদকসহ চারজনকে আসামি করা হয়েছে।
২০২৬-০৬-১৬ ১৫:৩৫
সারা দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় একটি পত্রিকার সম্পাদকসহ চারজনকে আসামি করা হয়েছে।
২০২৬-০৬-১৬ ১৩:৩৫
সারা দেশ
একসময় উত্তরাঞ্চলের প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত করতোয়া নদী। ইতিহাস, ঐতিহ্য আর জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সেই নদীর বুকেই এবার উঠছে কংক্রিটের স্থাপনা। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার গুজিয়া এলাকায় করতোয়া নদীর জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ আজিজুল হক শিবগঞ্জ সদর ইউনিয়নের মেদিনীপাড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। শিক্ষকতার মতো সম্মানজনক পেশায় থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে নদী দখলের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২৬-০৬-১৪ ২২:০২
সারা দেশ
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় এক রাতে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এ হামলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
২০২৬-০৬-১৩ ২০:১৪
সারা দেশ
বগুড়া শহরে দায়িত্ব পালন শেষে ফেরার পথে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মধ্যরাতের এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
২০২৬-০৬-১০ ১৯:৪৭
সারা দেশ
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় গভীর রাতে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার ছোট ভাই। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস হয়েছে সন্দেহে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
২০২৬-০৬-১০ ১৫:৪১
সারা দেশ
সম্পর্কে বেয়াইন, কিন্তু অভিযোগ মাদকের কারবারে ছিলেন ব্যবসায়িক অংশীদার। ভ্যানিটি ব্যাগে করে ইয়াবার চালান আদান-প্রদানের সময় বগুড়ায় দুই বেয়াইনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
২০২৬-০৬-০৯ ১৬:১০
সারা দেশ
সেঞ্চুরি মোটেলের রহস্যমৃত্যু: প্রেমিকা আটক, মিলছে নতুন তথ্যবগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। ঘটনার দুই দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক নারীকে আটক করেছে পুলিশ, যিনি নিজেকে নিহতের প্রেমিকা বলে দাবি করেছেন।
২০২৬-০৬-০৭ ২৩:২৪
সারা দেশ
বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত দুটি আলোচিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৬-০৬ ১৯:৩১
সারা দেশ
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আগেই সচেতনতার ঢাক বাজাতে মাঠে নেমেছে বগুড়া সিটি করপোরেশন। নগরবাসীকে সতর্ক করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে।
২০২৬-০৬-০৬ ১৯:২০
সারা দেশ
বগুড়া শহরের একটি মোটেল কক্ষের বন্ধ দরজার ওপাশে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে দীর্ঘ সময় সাড়া না মেলায় দরজা খুলতেই সামনে আসে এক রহস্যময় মৃত্যুর ঘটনা। কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল (৫০)-এর মরদেহ।
২০২৬-০৬-০৬ ১৯:১৬
সারা দেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর রাতের অভিযানে ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। অভিযানে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০ পিস ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬-০৬-০৫ ১৩:৩৭
সারা দেশ
বাইরে সাইনবোর্ডে ক্লিনিক, ভেতরে রোগী ভর্তি। কিন্তু নেই বৈধ লাইসেন্স, নেই ডিউটি ডাক্তার, নেই নিবন্ধিত নার্স। এমন পরিস্থিতিতে চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগে বগুড়া শহরের একতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০২৬-০৬-০৪ ১৩:৫৯
সারা দেশ
বগুড়া শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রেললাইন বহুদিন ধরেই নগরবাসীর জন্য এক দ্বিমুখী বাস্তবতা। একদিকে যোগাযোগের মাধ্যম, অন্যদিকে প্রতিদিনের যানজট, দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগের কারণ। এবার সেই পুরোনো বাস্তবতা বদলে দিতে এক যুগান্তকারী প্রস্তাব সামনে এনেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২০২৬-০৬-০৩ ১৮:১১
সারা দেশ
ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত সাবেক এমপি জিন্নাহবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ-কে ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
২০২৬-০৫-২৫ ২০:৪৩
সারা দেশ
বগুড়ার কাহালু উপজেলায় চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালক। সোমবার (২৫ মে) দুপুরে বগুড়া-টু-নওগাঁ মহাসড়কের বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৫-২৫ ১৯:৪০
সারা দেশ
বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কের সন্ধান পেয়েছে র্যাব-১২। অভিযানে বিপুল সংখ্যক লেনদেন, শত শত জুয়ার সদস্য এবং ক্রিপ্টোকারেন্সিতে জমা অর্থের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।র্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্র জানায়, শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল খালেকের বাড়ি থেকে তার মেয়ে খাদিজা খাতুনকে আটক করা হয়।
২০২৬-০৫-২৫ ১৮:১৯
সারা দেশ
বগুড়ার গাবতলীতে কালবৈশাখী ঝড় যেন মুহূর্তেই কেড়ে নিল এক নারীর জীবন। ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছচাপায় নিহত হয়েছেন আমিনা বেগম (৪২) নামে এক গৃহবধূ।
২০২৬-০৫-২৫ ১৬:০১
সারা দেশ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। ছোট্ট মেয়ে পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে ছিলেন স্ত্রী আয়েশা বেগমও। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ও দুই বছরের কন্যা। আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন স্ত্রী আয়েশা।
২০২৬-০৫-২৫ ১২:০৫
সারা দেশ
বগুড়ায় ‘পরকীয়াজনিত’ পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টা করা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।
২০২৬-০৫-২৪ ২১:২৪
সারা দেশ
বগুড়া শহরের একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় চলছিল অনলাইন ব্যবসার জমজমাট কার্যক্রম। বাইরে থেকে সাধারণ অফিস মনে হলেও ভেতরে তৈরি হচ্ছিল নানা ধরনের কসমেটিকস, ক্রিম, লিপবাম ও তথাকথিত আয়ুর্বেদিক পণ্য। আর সেই পণ্য বিক্রি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নামে—অনলাইন পেইজের মাধ্যমে। শেষ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার তথ্য।
২০২৬-০৫-২৪ ১৮:৩২
সারা দেশ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও কৃষি ও পরিবেশ রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক এ আয়োজন করে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)।
২০২৬-০৫-২৪ ১৪:৩৭
সারা দেশ
প্রতিদিনের মতো সেদিনও কাজের সন্ধানে নদী পাড়ি দিয়েছিলেন আঙ্গুরি খাতুন। সকালবেলার সেই যাত্রাই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবেনি। দুই দিন ধরে যমুনার ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে অবশেষে ভেসে উঠল তাঁর নিথর দেহ।
২০২৬-০৫-২৩ ২৩:২৬
সারা দেশ
ক্রেতা সেজে অভিযানে ডিবির জালে ধরা পড়লেন কনস্টেবল ও এএসআই।বগুড়ায় মাদকবিরোধী অভিযানে এবার পুলিশের জালেই ধরা পড়লেন দুই পুলিশ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা। ঘটনাটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২০২৬-০৫-২৩ ২১:৩৪
সারা দেশ
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে বিপুল রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের অভিরামপুর চককুতুব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বিপুল রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার হাজীর ছেলে। মাত্র ২২ বছর বয়সেই দুই সন্তানের জনক ছিলেন তিনি।
২০২৬-০৫-২৩ ১৮:২৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকী–এর ভাস্কর্য পুনর্নির্মাণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান–এর কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
২০২৬-০৫-২১ ২১:৫২
সারা দেশ
গাবতলীতে পাষণ্ড বাবার হাতে প্রাণ গেল পাঁচ মাসের শিশু আব্দুল্লাহরবগুড়ার গাবতলী উপজেলায় বাবার হাতেই নির্মম মৃত্যুর শিকার হয়েছে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ক্ষোভ ও উত্তেজনা।
২০২৬-০৫-২১ ১৮:৪৬
সারা দেশ
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কয়েকদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
২০২৬-০৫-২১ ১৮:২৫
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত রিতা রানী ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
২০২৬-০৫-২১ ১২:৩৪
সারা দেশ
বগুড়ার সাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ি এলাকায় অবস্থিত Grameen Danone Foods Limited কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
২০২৬-০৫-২০ ১৮:৪৪
সারা দেশ
বগুড়ার শেরপুর উপজেলায় সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রযুক্তির সতর্ক সংকেতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। এ ঘটনায় মো. রাফি মন্ডল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩২) নামের আরও একজন।বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।নিহত রাফি ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। আহত জাহাঙ্গীরের বাড়ি একই উপজেলার বড়বিলা গ্রামে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এস এম মঈনুদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচপাম্প পরিচালনা করেন। সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়তে থাকায় তারা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস বা অ্যালার্ম সংযুক্ত করেন।মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাফি ও জাহাঙ্গীর ওই ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে সংকেত পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ওসি এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
২০২৬-০৫-২০ ১৫:৩৪
সারা দেশ
বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৫-১৮ ১২:৫৫
সারা দেশ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে এখানে বসবাস করে। নদীর পাড়ে এ অঞ্চলের মানুষ যারা থাকে, তারা সব সময় ভাঙ্গন, প্লাবন, বন্যা এই পরিস্থিতি গুলোকে মোকাবেলা করে এখানে বসবাস করে আসছে।
২০২৬-০৫-১৭ ১৮:২৮
সারা দেশ
শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টের পলাতক আসামীসহ ০২জন, নিয়মিত মামলার আসামি ০২জন, অন্যান্য ০৩জন আসামিসহ মোট ০৭ জন আসামি গ্রেফতার
২০২৬-০৫-১৬ ১৯:১০
সারা দেশ
দীর্ঘ চার দশক ধরে দখল, প্রভাবশালীদের ছত্রচ্ছায়া, আর বিদ্যালয় কর্তৃপক্ষের অসহায় অপেক্ষা—অবশেষে সেই অধ্যায়ের ইতি টানলো প্রশাসন। বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
২০২৬-০৫-১৬ ১৪:৪৩
সারা দেশ
বগুড়ার নামাজগড়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মানসিক কষ্ট সইতে না পেরে রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষাক্ত ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শুরুর দিকে তার মৃত্যু হয়।
২০২৬-০৫-১৫ ২০:৪৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকার ফুড কোর্টের পেছনে, শিলাদেবীর ঘাট থেকে প্রায় ১৫০-২০০ মিটার উত্তরে দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। সময়ের ভারে নুয়ে পড়া সেই সাঁকো পার হতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিতে হতো আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে।
২০২৬-০৫-১৫ ১৫:০০
জাতীয়
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে চীনের বিনিয়োগ ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২০২৬-০৫-১৪ ১৯:২৮
সারা দেশ
বৈশাখী উৎসবে লাখো মানুষের ঢল, কোটি টাকার বেচাকেনায় জমে উঠেছে ঐতিহাসিক জনপদ প্রতিবারের ন্যায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয়েছে সাধু-সন্ন্যাসী, বাউল ও ভক্তদের মিলনমেলায়। হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর স্মৃতিকে ঘিরে আয়োজিত শতবর্ষী বৈশাখী মেলায় লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আধ্যাত্মিক সাধনা, লোকজ সংস্কৃতি আর গ্রামীণ বাণিজ্যের এক অনন্য সম্মিলনে প্রাণ ফিরে পেয়েছে মহাস্থান।
২০২৬-০৫-১৪ ১৯:২৩
সারা দেশ
বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে মহাস্থানগড়ে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয়রা। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে ফকির, সন্ন্যাসী, বাউল ও দরবেশরা মহাস্থানগড়ে আসতে শুরু করেছেন।
২০২৬-০৫-১৩ ১৫:৫১
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জে এবার এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। হিসাব বিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। অথচ সেই একজনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেছেন শিক্ষক, পুলিশসহ মোট ৮ জন কর্মকর্তা-কর্মচারী।বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে পুরো কক্ষজুড়ে ছিল নীরবতা। একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেন ওই শিক্ষার্থী। আর তাকে ঘিরে দায়িত্ব পালন করেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
২০২৬-০৫-১৩ ১৫:০০
সারা দেশ
ফ্রান্সগামী পথে হারিয়ে যায় একটি প্রত্নমূর্তি। থেমে যায় আন্তর্জাতিক প্রদর্শনী। পরে দেশে ফিরিয়ে আনা হয় মহাস্থান জাদুঘরের ৪৭টি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু বিস্ময়করভাবে এরপর কেটে গেছে দীর্ঘ ১৯ বছর—এই সময়ের মধ্যে কেউ নিশ্চিত হওয়ার চেষ্টা করেনি ফেরত আসা মূর্তিগুলো আসল, নাকি নিখুঁত নকল।
২০২৬-০৫-১৩ ১৩:১৯
সারা দেশ
বগুড়ার গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
২০২৬-০৫-১২ ১৬:৫৫
সারা দেশ
বগুড়ার উন্নয়ন মানচিত্রে নতুন এক অধ্যায়ের নাম এখন মোকামতলা উপজেলা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল পুরো জনপদকে। নবগঠিত এ উপজেলাকে ঘিরে সোমবার সন্ধ্যায় মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত জনসমাবেশ ও মতবিনিময় সভা পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে।
২০২৬-০৫-১১ ২১:৫৯
সারা দেশ
ভোটের পূর্বে দেউলী ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠান ঘিরে যে আবেগঘন ও হৃদয়ছোঁয়া মুহূর্তের সৃষ্টি হয়েছিল, সেই স্মৃতি আবারও বাস্তবে রূপ নিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সফরে।
২০২৬-০৫-১১ ২০:১৯
সারা দেশ
দীর্ঘ ২৫ বছরের পথচলার পর বগুড়ার শিবগঞ্জ পৌরসভা যেন নতুন এক প্রশাসনিক ও নাগরিক বাস্তবতায় প্রবেশ করল। পৌরসভার পরিধি বাড়িয়ে নতুন ৮টি এলাকা অন্তর্ভুক্তির পর এবার সেই এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
২০২৬-০৫-১১ ১৯:৩৫
সারা দেশ
বগুড়ার শিল্পাঞ্চলে রোববার সকালটা ছিল অন্যরকম। কারখানার সাইরেন বেজেছে ঠিকই, কিন্তু মেশিনের শব্দের বদলে শোনা গেছে শ্রমিকদের ক্ষোভ, দীর্ঘশ্বাস আর বঞ্চনার গল্প। অতিরিক্ত কর্মঘণ্টা, কম মজুরি এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন শিল্পপ্রতিষ্ঠান রাহুল গ্রুপের শ্রমিকরা।কারখানার সামনে সড়কে জড়ো হওয়া শ্রমিকদের হাতে ছিল না কোনো ব্যানার কিংবা রাজনৈতিক স্লোগান। ছিল শুধু বছরের পর বছর জমে থাকা হতাশা।শ্রমিকদের অভিযোগ, মাসে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। অথচ কাজের চাপ বাড়ছেই। অনেকেই বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত শ্রম দিলেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য মিলছে না।দীর্ঘ ২০ বছর ধরে কারখানাটিতে কাজ করা খাদিজা বেগম কাঁপা কণ্ঠে বলেন,“যখন কাজে যোগ দেই, তখন দৈনিক মজুরি ছিল ৩০ টাকা। জীবনের সেরা সময়টা এই কারখানায় কাটালাম। এখন বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই। তবু কাজ করি। কিন্তু মাস শেষে বেতন কম, উপরন্তু গালিগালাজ শুনতে হয়।”তার কথার মাঝেই চোখ মুছতে দেখা যায় পাশেই দাঁড়িয়ে থাকা আরেক নারী শ্রমিক রহিমা বেগমকে। তিনি বলেন,“দুপুরে নামাজ পড়া আর খাওয়ার জন্য সময় দেয় মাত্র ১০ মিনিট। বাথরুমে যেতে টোকেন নিতে হয়। ২-৩ মিনিট বেশি লাগলে বেতন থেকে টাকা কেটে নেয়। এই বাজারে ৫-৬ হাজার টাকায় সংসার চলে?”শ্রমিকদের ভাষ্য, কারখানায় প্রবীণ কর্মীদের প্রতিও দেখানো হয় অসম্মানজনক আচরণ। বছরের পর বছর কাজ করেও তারা পাচ্ছেন না কোনো নিরাপত্তা বা সম্মান।সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।এ বিষয়ে রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।তবে কারখানার দায়িত্বে থাকা ঝন্টু নামের এক ব্যক্তি বলেন,“শ্রমিকরা লিখিতভাবে দাবি জানালে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। যেগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত, সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করা হবে।”
২০২৬-০৫-১০ ২০:৩৬
সারা দেশ
বগুড়া শহরের ব্যস্ততম চারমাথা এলাকায় বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক। ভোর থেকে চলছে কেক, বিস্কুট আর পাউরুটি তৈরির ব্যস্ততা। কিন্তু সেই বেকারির ভেতরে চলছিল এমন এক কর্মকাণ্ড, যা শুনে চমকে উঠেছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও।অভিযোগ উঠেছে, খাদ্য হিসেবে অনুপযোগী হ্যাচিং (অফুটন্ত) ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বিভিন্ন বেকারি পণ্য। আর সেই পণ্যই প্রতিদিন পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের টেবিলে।
২০২৬-০৫-১০ ১৮:৪৬
সারা দেশ
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে ঘিরে এবার বড় ধরনের যোগাযোগ বিপ্লবের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ককে চার লেনে উন্নীত করার প্রস্তাব সামনে আসায় বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা। সংশ্লিষ্টদের ভাষ্য, সবকিছু বাস্তবায়িত হলে বগুড়া হয়ে উঠবে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান সড়ক ও বাণিজ্যিক হাব।
২০২৬-০৫-১০ ১২:০০
সারা দেশ
উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার ভরসার নাম হয়ে ওঠা টিএমএসএস এবার থ্যালাসেমিয়া রোগীদের জন্য চালু করল বিশেষায়িত “টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক”। সচেতনতার অভাব, দেরিতে শনাক্তকরণ ও ব্যয়বহুল চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই বংশগত রক্তরোগ মোকাবিলায় নতুন আশার আলো দেখছে বগুড়াসহ আশপাশের জেলার মানুষ।
২০২৬-০৫-০৯ ২৩:৩৪
সারা দেশ
বগুড়ার সদর উপজেলায় বিয়ের মাত্র এক মাসের মাথায় একদিন বয়সী নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর শিশুটির মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৫-০৯ ১৬:৫৯
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ভোররাতের চুরির ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সেলিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২০২৬-০৫-০৮ ১৬:২২
জাতীয়
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পেয়েছে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ ঘোষণার পর থেকেই বগুড়ার মোকামতলা অঞ্চলজুড়ে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাট-বাজার, চায়ের আড্ডা কিংবা রাজনৈতিক-সামাজিক মহল—সবখানেই এখন একটাই আলোচনা, “স্বপ্নের উপজেলা” পেলো মোকামতলাবাসী।
২০২৬-০৫-০৭ ২১:৫৮
সারা দেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়ার মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবতার পথে বড় এক ধাপ এগিয়ে গেলো। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। এই খবরে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্রখ্যাত বগুড়া জুড়ে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সরকার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এখন খুব দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
২০২৬-০৫-০৭ ২১:১৬
সারা দেশ
আম চোর’ অপমানে থমকে গেলো স্কুল
বগুড়ার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন কোমলমতি শিক্ষার্থীকে গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয় প্রদক্ষিণ করানোর ঘটনায় অবশেষে সাময়িক বরখাস্ত হলেন প্রধান শিক্ষিকা গোল সাহানারা।
২০২৬-০৫-০৭ ১১:৪৩
সারা দেশ
ফেনীর সোনাগাজীতে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং আর তীব্র গরমে হাতপাখার চাহিদা বেড়েছে। বিক্রিও ভালো হয়।
২০২৬-০৫-০৬ ১৯:৪৯
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবিধারী এক ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে) জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বায়তুল মামুর চক্ষু হাসপাতালে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
২০২৬-০৫-০৬ ১৬:৫৮
সারা দেশ
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনুনী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২০২৬-০৫-০৬ ১৬:৫৪
সারা দেশ
ফেনী দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুমসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। একটি মামলায় আদালতে জামিন নিতে গেলে তাদের আবেদন না মঞ্জুর করা হয়।
২০২৬-০৫-০৬ ১৬:৩৪
সারা দেশ
ফেনী শহরের মহিপালে ২০২৪ সালের ৪ আগষ্ট গণঅভ্যুত্থানের সময় বর্বরোচিত ছাত্র-জনতা গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে। সেদিন আওয়ামীলীগ (পরবর্তীতে নিষিদ্ধ) নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষনে খুন হওয়া টমটম চালক মো. সবুজ হত্যা মামলায় ১২৪ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৬:১৪
সারা দেশ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, “যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।”
২০২৬-০৫-০৬ ১৬:০৮
সারা দেশ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করে একে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, কঠিন বর্জ্য শুধু অপসারণ নয়, বরং তা থেকে বায়ো-প্রোডাক্ট উৎপাদনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে।বুধবার (৬ মে) নগরীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় ‘সিলেট সিটি কর্পোরেশনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-০৫-০৬ ১৫:৫২
সারা দেশ
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৫:৪৮
সারা দেশ
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে আটক ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ১.৮৫৭ কেজি হেরোইন, ২৩৮.৭৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।
২০২৬-০৫-০৬ ১৫:০৪
সারা দেশ
বাগেরহাটের সাইনবোর্ড ও শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২০২৬-০৫-০৬ ১৫:০২
সারা দেশ
বগুড়ায় ডিবি পুলিশ, সাধারণ পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরিকল্পিত কৌশল, প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত অভিযানের মাধ্যমে চক্রটির ৭ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৪টি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক।
২০২৬-০৫-০৬ ১৫:০০
সারা দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।
২০২৬-০৫-০৫ ২২:২১
সারা দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
২০২৬-০৫-০৫ ২২:১৯
সারা দেশ
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারীরা অভিযানের সময় সু,-কৌশলে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট
২০২৬-০৫-০৫ ২২:১৭
সারা দেশ
নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ‘এ জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামক একটি তেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
২০২৬-০৫-০৫ ২২:১৪
অর্থনীতি
বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলে এখন যেন লাল রঙের এক বিশাল ভূগোল তৈরি হয়েছে। দূর থেকে তাকালে মনে হয় মাটির বুক জুড়ে কেউ আগুনের কার্পেট বিছিয়ে দিয়েছে। বাড়ির উঠান, নদীর বাঁধ, চরের বালুচর—যেখানেই চোখ যায়, শুকাতে দেওয়া লাল মরিচ। এই দৃশ্য শুধু নান্দনিক নয়, এর পেছনে রয়েছে শতকোটি টাকার এক বিশাল কৃষি অর্থনীতি, যার নিয়ন্ত্রণ, বণ্টন ও বাস্তবতা নিয়ে রয়েছে জটিল সমীকরণ।
২০২৬-০৫-০৫ ২২:০৯
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টসহ ১ ডজন মামলার পলাতক আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এ হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৫-০৫ ২২:০৫
সারা দেশ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের শুতলকাটি গ্রামে আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার (৫ মে) সকালে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
২০২৬-০৫-০৫ ২২:০৩
সারা দেশ
ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাঠান বাড়ী এলাকায় ক্যান্সারে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০২৬-০৫-০৫ ২১:৫৭
সারা দেশ
বগুড়ার সদর উপজেলায় তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানোর অভিযোগে এক প্রধান শিক্ষিকাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ইতোমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক শাস্তির পাশাপাশি এমন প্রকাশ্য অপমান কতটা আইনসঙ্গত—তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
২০২৬-০৫-০৪ ২২:১৮
সারা দেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি নুরুন্নবী ( ২৮) ও তার স্ত্রী আপেলা বেগমকে (২০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
২০২৬-০৫-০৪ ২১:৫৫
সারা দেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেন্সিডিল সিরাপ এবং ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
২০২৬-০৫-০৪ ২১:৫৪
অপরাধ
অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করবে, সংসারের হাল ধরবে। এতে রিকশা চালক বাবার দু:খ কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মনের কোণে স্বপ্ন বুনা এই মানুষটি ঘাতকদের ছুরিকাঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
২০২৬-০৫-০৪ ২০:৫৯
সারা দেশ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং জরুরি পণ্যের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, রুগ্ন ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।
২০২৬-০৫-০৪ ২০:৪২
সারা দেশ
হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
২০২৬-০৫-০৪ ২০:৩৯
সারা দেশ
মাদক কারবারি স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে।
২০২৬-০৫-০৪ ২০:৩৪
সারা দেশ
রংপুরে মাহিগঞ্জ মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ মাহিদুল ইসলাম বলেছেন সংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। ঝুকি নিয়ে কাজ করতে হয়। তথ্য সংগ্রহের সমস্যা দেখা দিলে আমরা পুলিশ বাহিনী আপনাদের সহযোগীতা দিতে প্রস্তুত।
২০২৬-০৫-০৪ ২০:২৫
সারা দেশ
নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে রুচিয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৪মে) দুপুর ২টার দিকে থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
২০২৬-০৫-০৪ ২০:২০
সারা দেশ
ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।
২০২৬-০৫-০৩ ২২:২৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘিতে বিয়ের আশ্বাসকে কেন্দ্র করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে—যা শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং সামাজিক আস্থার জায়গায় বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী (২৫) একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং অভিযুক্ত আরিফ জাহান (২৮) বিএসসি ইঞ্জিনিয়ার। পড়াশোনার সুবাদে কয়েক বছর আগে তাদের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সম্পর্কের সময় আরিফ বিয়ের আশ্বাস দিলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
২০২৬-০৫-০৩ ২২:১২
সারা দেশ
চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন রোগী দেখার অভিযোগে এক পল্লি চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সূত্রাপুর উপজেলা-এর আজাদ পাম্প এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।
২০২৬-০৫-০৩ ২১:৫৩
সারা দেশ
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরীণ নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীর এখানে সিন্ডিকেট তৈরীর মাধ্যমে প্রভাব বিস্তারের কারণে সাধারণ কর্মীরা অনেকটা অসহায় ও জিম্মি হয়ে পড়েছেন। সম্প্রতি স্থানীয় বিএনপি ও অঙ্গ দলের নেতা কর্মীরা হাসপাতালটিতে সক্রীয় অসাধু সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
২০২৬-০৫-০৩ ২০:০৯
সারা দেশ
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নিচতালু গ্রামের মো: সাইফুল ইসলাম এস্কেভেটর উল্টে এক হাত ভেঙ্গে অসুস্থ হয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন।
২০২৬-০৫-০৩ ২০:০০
সারা দেশ
রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
২০২৬-০৫-০৩ ১৯:৪৩
সারা দেশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিছন্নতাকর্মী হীরালাল বাসফোড়ের ওপর হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ অসিকে গ্রেফতার ও বিচারের দাবিতে হরিজনরা মানববন্ধন করেছেন । বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
২০২৬-০৫-০৩ ১৯:৩৬
সারা দেশ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২০২৬-০৫-০৩ ১৮:৩৫
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন যেন শুধু একটি স্থাপনা সংস্কারের ঘটনা নয়—এটি একসাথে ইতিহাস, আবেগ ও দায়িত্ববোধের এক অনন্য মেলবন্ধন। শনিবার (২ মে ২০২৬) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
২০২৬-০৫-০২ ১৪:৩১
সারা দেশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে স্থানীয়দের মাঝে। শনিবার (০২ মে ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সরেজমিনে হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দেন।
২০২৬-০৫-০২ ১৩:৩৪
সারা দেশ
সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে অশ্লীল নৃত্য বা অসামাজিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা।
২০২৬-০৫-০১ ২০:৪০
সারা দেশ
শিশুদের সার্বিক বিকাশে খেলাধুলা ও শিক্ষার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২০২৬-০৫-০১ ২০:১৩
সারা দেশ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর কিন্তু সচেতনতার আবহ। দিনটির তাৎপর্যকে সামনে রেখে শ্রমিকদের অধিকার ও মর্যাদার বার্তা ছড়িয়ে দিতে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
২০২৬-০৫-০১ ১৪:৩১
সারা দেশ
দেড়শ বছরের বেশি পুরোনো একটি পৌরসভা—ঐতিহ্যে সমৃদ্ধ, ইতিহাসে গর্বের। কিন্তু বাস্তবতায় যেন উল্টো এক চিত্র। বগুড়ার শেরপুর পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা কেউ ৩০ মাস, আবার কেউ টানা ৫৬ মাস ধরে বেতন না পেয়ে দিন পার করছেন। ফলে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা ও অনিশ্চয়তা। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মচারীরা। বাধ্য হয়ে সোমবার (২৭ এপ্রিল) থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে পৌরসভার দৈনন্দিন সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ নাগরিকরাও।
২০২৬-০৪-২৯ ১৯:৩২
সারা দেশ
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্তে উঠে এসেছে একাধিক স্তরের দায়িত্বহীনতা ও রেলওয়ের প্রতিষ্ঠিত বিধিমালা লঙ্ঘনের চিত্র। একটি দুর্ঘটনা যেন খুলে দিয়েছে ব্যবস্থাপনার ফাঁকফোকরের পর্দা।
২০২৬-০৩-৩১ ১৪:৪০
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ৫৭৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল নামক উদ্ধার করে।
২০২৬-০৩-৩১ ১৩:৩৬
এক্সক্লুসিভ
বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হলো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদগুলো। সুলতানি যুগের রুচিশীল স্থাপত্য কৌশল ও ধর্মীয় ভাবধারার মেল বন্ধনের অনন্য উদাহরণ এই মসজিদ।
২০২৬-০৩-৩১ ১২:৩৬
সারা দেশ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক গৃহবধূর আত্মহত্যার দুই দফা চেষ্টার ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে গেছেন মেহেরুন নেছা পারুল (৩০), তবে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০২৬-০৩-৩০ ২১:৫৭