শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘স্বামী-স্ত্রী’ সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

‘স্বামী-স্ত্রী’ সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

যাত্রীবাহী বাসে পাশাপাশি বসে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন দুজন। কিন্তু তাদের কাছে ছিল না বাসের টিকিট। আচরণেও ছিল অসঙ্গতি। শেষ পর্যন্ত সন্দেহের সূত্র ধরেই তল্লাশি—আর তাতেই বেরিয়ে এলো দুই হাজার ইয়াবার চালান।

বগুড়ার শিবগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে বাংলাবান্ধাগামী শালকী সুপার পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
 

গ্রেপ্তার দুজন হলেন—দিনাজপুরের কোতোয়ালি থানার জীবনপুর এলাকার আব্দুল হামিদ এবং বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা এলাকার মোছা. মৌ।
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মাদকের চালান বাসযোগে পাচার করা হবে। এরপর বাসটির গতিপথ অনুসরণ করে ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান চালানো হয়।
 

অভিযানের সময় বাসটির এফ-৩ ও এফ-৪ নম্বর আসনে পাশাপাশি বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে তাদের কাছে কোনো বাসের টিকিট পাওয়া যায়নি।
 

পরে তল্লাশি চালিয়ে আব্দুল হামিদের প্যান্টের পকেটে থাকা একটি খাকি খাম থেকে পাঁচটি প্যাকেটে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে মোছা. মৌয়ের দেহ ও কাঁধে ঝোলানো ভ্যানিটি ব্যাগে থাকা পাঁচটি প্যাকেট থেকে আরও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও একটি ভ্যানিটি ব্যাগও জব্দ করা হয়েছে।
 

ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে মাদকের চালান পাচারের তথ্য পাওয়া যায়। পরে বাসটির গতিপথ অনুসরণ করে শিবগঞ্জে অভিযান চালানো হয়। পাশাপাশি বসা ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করা হয়। 

এ সময় দুইজনের কাছ থেকে মোট দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
একটি ‘স্বামী-স্ত্রী’ পরিচয়, দুই আসন আর ২ হাজার ইয়াবা—মাদক পাচারের অভিনব কৌশল শেষ পর্যন্ত ধরা পড়ল ডিএনসির সন্দেহের চোখে।

আরও

মাদরাসার বোর্ডিংয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

সারা দেশ

মাদরাসার বোর্ডিংয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে মাদরাসার বোর্ডিংয়ে থাকা ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক কিশোর ছাত্রের বিরু...

২০২৬-০৮-২১ ১৫:৪৪

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সারা দেশ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হ-ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির...

২০২৬-০৮-২১ ১৫:৪৩

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক

সারা দেশ

কুড়িগ্রামের পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ: আটক এক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় শুক্রবার ভোরে পুলিশ ও বিজিবি যৌথভাবে চোরাকারবারিদের বিরু...

২০২৬-০৮-২১ ১৫:৪২

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়- স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের অব্যবস্থাপনা দুই এক মাসে দূর করা সম্ভব নয়- স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের স্বাস্থ্যসেবায় যে অব্যবস্থাপনা সেটি দুই-এক মাসে ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্...

২০২৬-০৮-২১ ১৫:৪১

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনেও

সারা দেশ

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়ে ঝুটের গোডাউনেও

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও...

২০২৬-০৮-২১ ১৫:৪০

মামলা তুলে না নেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সারা দেশ

মামলা তুলে না নেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে রিক্সার গ্যারেজ লুটের ঘটনার মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ...

২০২৬-০৮-২১ ১৫:৩৯