মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাই সরকারি কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের বিদায় সংবর্ধনা

ধামরাই সরকারি কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের বিদায় সংবর্ধনা

ঢাকার ধামরাই সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইফতেখার আলী।

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রেখা রানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক কাজিম খান, সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক রেহানা সুলতানা ও সহকারী অধ্যাপক আতিশা হোসেন কান্তা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তারা এখন কর্মজীবন ও উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। অর্জিত জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের কলেজজীবনের নানা স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩