ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি
জেলা রিপোর্টার, গাইবান্ধা
|
২০২৬-১০-০৫ ২০:৪৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির আওতায় বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ( ৫ অক্টোবর) বিকেলে দিকে গাইবান্ধা স্টেশন জামে মসজিদ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম এমপি, সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ।
আব্দুল করিম এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যেই মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শহর জামায়াতের নেতা তোফায়েল আহমেদ, ছাত্রশিবির জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল ও সাবেক শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।