সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) রাতে টাকা উদ্ধারসহ বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ব্যবসায়ী রিদু মিয়া।

আহত রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন- উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের ক্যাসিনো সম্রাট মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলী।

অভিযোগে জানা গেছে, প্রতিদিনের মত গত রোববার রাতে স্থানীয় নামুড়ি বাজারে মাছ বিক্রি শেষ করে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চিহ্নিত ক্যাসিনো সম্রাট ম্যালম্যালি বাজার এলাকায় রিদুর পথরোধ করে এলোপাতাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে। পরে তার পকেটে থাকা ব্যবসার ৪৬ হাজার ৭৬০ টাকা নিয়ে সটকে পড়ে ছিনতাইকারী চক্রটি। স্থানীয়রা আহত ব্যবসায়ী রিদু মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া বাদী হয়ে মমিনুরকে প্রধান করে তিনজনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হাসপাতালের বেডে থাকা ব্যবসায়ী রিদু মিয়া বলেন, ছিনতাইকারীরা আমাকে টেনে হিঁচড়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে মারপিট ও ছুরি দিয়ে আঘাত করে। এতে মাটিতে পড়ে গেলে তারা আমার পকেটের টাকা নিয়ে সটকে পড়ে। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি গরিব ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, আমার পুরো মূলধন তারা নিয়ে গেছে। এখন ব্যবসা করব কী দিয়ে? পরিবার চলবে কীভাবে? তিনি ন্যায় বিচার দাবি করেন।

অভিযুক্তদের একজন মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে বলে শুনেছি। টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯