সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় পীরগাছা কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের রজব আলী বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। রজব আলী ফকিরা গ্রামের ফজর আলীর ছেলে।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশি করে বসতঘরের খাটের নিচ থেকে কালো পাথরের ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালী মূর্তি এবং এর একটি ভগ্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে পাচার চেষ্টার অপরাধে রজব আলীকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রজব আলী বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

সারা দেশ

যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রোববার (৪ অ...

২০২৬-১০-০৫ ১৭:১৬