সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্যবহৃত সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফেনীর মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চারটি বাসকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ফেনীস্থ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

কর্তৃপক্ষের এমন অভিযান অব্যাহত থাকলে যানবাহনে নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার কমার পাশাপাশি জনসাধারণের জন্য শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭