বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘটেছে । বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে জানাজা ও দাফনে আপত্তি জানায় মেয়ে। এ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দিলে সমাধানের উদ্যোগ নেন স্বজন ও স্থানীয়রা। অবশেষে দেড় লাখ টাকায় এই জটিলতার নিরসনের পর নাজির উদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যু ব্যক্তির নাম নাজির উদ্দিন ব্যাপারী (৭৫)। প্রায় চার বিঘা জমি তার ছেলে ইদ্রিস আলীর (৪০) নামে লিখে দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।

স্থানীয় জানায়,প্রায় এক বছর আগে নাজির উদ্দিন ছেলের নামে ওই জমি লিখে দেন। তবে মেয়ে হালিমা বেগম (৫০) জমি না পাওয়ায় এ নিয়ে তার ক্ষোভ।

গতরোববার বেলা ৩ টার দিকে মারা যায় নাজির উদ্দিন। পরদিন সোমবার সকাল ১০টার দিকে তার জানাজা ও দাফনের আয়োজন করা হলে জমি নিয়ে বিরোধের জেরে হালিমা আপত্তি জানায়। এতে জানাজা ও দাফন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা ।

পরে স্বজন ও স্থানীয় ব্যক্তিরা বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। এ সময় বোন হালিমা বেগমকে দেড় লাখ টাকা দিয়ে সমঝোতা করেছেন ইদ্রিস আলী। তবে সোমবার বাদ আসর বিরোধের চূড়ান্ত সমাধান শেষে নজির উদ্দিন এর জানাজা সম্পন্নের পর তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হালিমা বেগম বলেন, বাবাকে ফুসলিয়ে আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে । এ বিষয়ে ইদ্রিস আলী কোন মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম মিষ্টি বলেন, নাজির উদ্দিনের মৃত্যুর পর জানাজা ও দাফনকে কেন্দ্র করে সম্পত্তির বিরোধ প্রকাশ্যে এসেছে। সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা শেষে তাকে দাফন করা হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ মো. জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষ ও গ্রামবাসীকে নিয়ে বিরোধের সমাধান করে নাজির উদ্দিনের দাফন সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইস্তেকার হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পারিবারিক এ বিরোধের সমাধান করেছেন স্থানীয়রা।

আরও

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

সারা দেশ

পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ

রাজবাড়ীর পাংশায় নদীবিধৌত চরাঞ্চলের ২০ জন সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়...

২০২৬-১০-১৩ ১৬:৪৯