মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির দুর্গম তিন্দু সড়কের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটন স্পট ঘুরে জিপযোগে থানচি সদরের দিকে ফিরছিল। ফেরার পথে দুর্গম তিন্দু সড়কের একটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পেয়ে কাছাকাছি বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের চকরিয়ায় নেওয়া হয়।

নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম (৩৭)।

আহতরা হলেন—মতিউর রহমানের ছেলে মো. রাসেল (৩৮), বশির ড্রাইভারের ছেলে লিটন সিকদার (৩৭), মো. কামাল উদ্দিনের ছেলে লিটন ড্রাইভার (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাদের হোসেন খলিফা কাদের (৪১) এবং মো. শাহজালাল হোসেন (৩৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, তিন্দু এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গমতার কারণে ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯