বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নকল ব্র্যান্ডে প্রতারণা, বগুড়ায় জরিমানা

নকল ব্র্যান্ডে প্রতারণা, বগুড়ায় জরিমানা

বগুড়া শহরের একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় চলছিল অনলাইন ব্যবসার জমজমাট কার্যক্রম। বাইরে থেকে সাধারণ অফিস মনে হলেও ভেতরে তৈরি হচ্ছিল নানা ধরনের কসমেটিকস, ক্রিম, লিপবাম ও তথাকথিত আয়ুর্বেদিক পণ্য। আর সেই পণ্য বিক্রি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নামে—অনলাইন পেইজের মাধ্যমে। শেষ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার তথ্য।

রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরের মন্ডল হাউজের তৃতীয় তলায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযান সূত্রে জানা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করে আসছিলেন। এসব পেইজের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, লিপবাম ও আয়ুর্বেদিক পণ্য বাজারজাত করা হচ্ছিল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল—“আশ-শিফা প্লাস” নামে একটি ব্যথানাশক তেল তৈরি ও বিক্রি। তদন্তে দেখা যায়, এটি বাজারে প্রচলিত জনপ্রিয় “আশ-শিফা” ব্র্যান্ডের নকল সংস্করণ। অথচ পণ্যটি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির ছিল না বিএসটিআইয়ের অনুমোদন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নিবন্ধন কিংবা কোনো বৈধ লাইসেন্স।
অভিযানকালে আরও জানা যায়, স্থানীয় বাজার থেকে কমদামি বিভিন্ন ক্রিম সংগ্রহ করে সেগুলোতে নিজেদের লেবেল লাগিয়ে “অথেনটিক” বা আসল পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। এতে দীর্ঘদিন ধরে প্রতারিত হচ্ছিলেন সাধারণ ভোক্তারা।

ভোক্তা অধিকার আইনে অপরাধের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল “আশ-শিফা প্লাস” তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ভবিষ্যতে সরকারি অনুমোদন ছাড়া কোনো ধরনের উৎপাদন বা বিপণন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। এছাড়া র‍্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম সার্বিক নিরাপত্তা ও সহায়তায় অংশ নেয়।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২