বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনের সেনা মোতায়ন করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো ধরনের কলঙ্ক গায়ে নেবে না। সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে সেনা মোতায়ন করার হবে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ততবারই পথ ফিরে পেয়েছে। ১৯৭৫-পরবর্তী সময়ে দেশ যখন সংকটে পড়েছিল, তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সিপাহি-জনতার সমর্থনে দেশের দায়িত্ব নেওয়ার পর দেশ ঘুরে দাঁড়িয়েছিল। ওই সময়ে কৃষিসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল বলেও দাবি করেন তিনি।
 

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে মাত্র সাত মাস হয়েছে। এই সময়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব—বলেন তিনি।
 

বিগত ২০ বছরে মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার এমন সময়ে দায়িত্ব নিয়েছে, যখন দেশ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এরপরও উন্নয়নের জন্য সরকার সাধ্যমতো কাজ করছে। বিদ্যুৎ সমস্যা সমাধানেও সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন রয়েছে, মাদকের ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে, এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে এসেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
 

তিনি বলেন, গাইবান্ধাসহ সারা দেশের মানুষকে বাসযোগ্য পরিবেশ দিতে সব ধরনের উন্নয়ন করা হবে। বগুড়ার উন্নয়ন হলে এর সুফল অন্যান্য জেলার পাশাপাশি গাইবান্ধার মানুষও পাবে।
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সহসভাপতি অধ্যাপক ডা. জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দলীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভায় যোগ দেন।
এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সার্কিট হাউসে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করেন।

আরও

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

সারা দেশ

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন শেরপুর এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাই পণ্য ও...

২০২৬-১০-০১ ১৯:২৪