শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজারের পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান: ১৬ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন শেরপুর এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাই পণ্য ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শেরপুর চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসা আনুমানিক ১৬ লক্ষ ৭২ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় ভোগ্যপণ্য ও ফুচকা সামগ্রী উদ্ধার করা হয়।

 চোরাই মালামাল বহনের দায়ে পণ্যবাহী ট্রাকটিও জব্দ করা হয়েছে।অভিযান নিশ্চিত করে শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 সীমান্ত দিয়ে আসা যে কোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে শেরপুর ফাঁড়ি পুলিশের এই ঝটিকা অভিযান ও নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০