০২ অক্টোবর রাতে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া গ্রামের মো. বকুলের ছেলে। সে বর্তমানে ডিএমপি ঢাকার শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও (বাসা নং-২৬৮/২) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। উদ্ধারকৃত ৪,০০০ পিস ইয়াবার মোট ওজন ৪০০ গ্রাম। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ধৃত রায়হানের বিরুদ্ধে এর আগেও ১টি মাদক মামলা ররেছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন,"আমাদের ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে— মাদকের সাথে কোনো আপস নয়। মাদকের এই বিশাল চালানটি সাভার হয়ে ঢাকায় ছড়ানোর পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম অত্যন্ত সতর্কতার সাথে জোরপুল এলাকায় অবস্থান নেয় এবং এই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান সামনে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"
পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।