রবিবার, ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে—বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে—বাণিজ্যমন্ত্রী

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (৩ মে) বিকেলে কারওয়ান বাজারের চিকেন মার্কেট এলাকায় বিভিন্ন দোকান ঘুরে দেখেন তিনি। এ সময় মন্ত্রী ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরবরাহ ব্যবস্থা ও বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে খুচরা বিক্রেতারা জানান, ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ডিলারদের পক্ষ থেকেও সরবরাহ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। ৫ লিটার বোতলজাত তেলের চাহিদা বেশি উল্লেখ করে তারা বলেন, ক্রেতারা এখন খোলা তেলের পরিবর্তে বোতলজাত তেলের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ৫ লিটাবোতলজাত সয়াবিন তেল ৯৭০-৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পূর্বের সরবরাহকৃত ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেল যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকায় বিক্রি করা হচ্ছে।

মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। ক্রেতারা জানান, বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও তা সমন্বয় করে কমানো হবে।”

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিকের মৃত্যু

সারা দেশ

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিকের মৃত্যু

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ মে) সকাল ছয়টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌...

২০২৬-০৫-০৩ ১৮:৪৯

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম ম...

২০২৬-০৫-০৩ ১৮:৩৫

চালাকির নতুন ফন্দি, স্যান্ডেলের ভেতরে মিললো ইয়াবা

সারা দেশ

চালাকির নতুন ফন্দি, স্যান্ডেলের ভেতরে মিললো ইয়াবা

বগুড়ার শাজাহানপুরে মাদক পাচারের এক নতুন ও চমকপ্রদ কৌশল উদ্ঘাটন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। স্যান্ডেলের...

২০২৬-০৫-০৩ ১৭:৫৭

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা এখনও হুমকির মুখে

সারা দেশ

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসের সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা এখনও হুমকির মুখে

সারা দেশের ন্যায় ফেনীতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৫-০৩ ১৭:৫৫

ঢাবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

সারা দেশ

ঢাবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে (২৬) আত্মহত্য...

২০২৬-০৫-০৩ ১৭:১৮

গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় আবাসিক হোটেল থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিঢ ইয়াবা ট্যাবলেট সহ হেলাল উদ্দিন ( ৩৫) নামের এক মাদক...

২০২৬-০৫-০৩ ১৭:০০