শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় দ্রুত বিচার আইনের মামলায় আসামি গ্রেফতার

পাংশায় দ্রুত বিচার আইনের মামলায় আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ভুক্তভোগী মেহেদীমা মীম (১৮), পিতা- মৃত প্রিন্স শেখ, গ্রাম- বিলপদমদিয়া, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, নাদুরিয়া খেয়াঘাট পার হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া বাজার অটোস্ট্যান্ড থেকে একটি ভ্যানে ওঠেন। এ সময় এজাহারভুক্ত আসামিরা ভ্যানটির গতিরোধ করে ভুক্তভোগীর চলাচলে অবৈধভাবে বাধা সৃষ্টি করে এবং তাকে হয়রানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২৬ জুলাই ২০২৬ তারিখে পাংশা থানায় মামলা নং-১৯, জিআর নং-১৪৯/২৬ রুজু করা হয়। মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারাসহ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪১ ধারায় দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মোঃ পলাশ হোসেন (২৬), পিতা- মো. মকবুল হোসেন, মাতা- রেজিয়া বেগম, গ্রাম- বিশই সাওরাইল, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ীকে গ্রেফতার করেন।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪