শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

ইতিহাসের নিঃশব্দ সাক্ষী তিন গম্বুজ মসজিদ

ইতিহাসের নিঃশব্দ সাক্ষী তিন গম্বুজ মসজিদ

বাংলার মুসলিম স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হলো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদগুলো। সুলতানি যুগের রুচিশীল স্থাপত্য কৌশল ও ধর্মীয় ভাবধারার মেল বন্ধনের অনন্য উদাহরণ এই মসজিদ।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেবৎপুর মাঝপাড়া গ্রামে অবস্থিত প্রায় পাঁচ শত বছরের পুরনো তিন গম্বুজ মসজিদটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে। স্থানীয় জনগণের শ্রদ্ধা ও ভালোবাসায় বেঁচে থাকা এই মসজিদ আমাদের অতীত গৌরবের স্মৃতি বহন করছে।

১৫শ শতক বা ১৬শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। সে সময় মুঘল সাম্রাজ্য উত্তর ভারত দখল করলেও বাংলায় মুসলিম স্থাপত্যের আলাদা বৈশিষ্ট্য বিকশিত হচ্ছিল। স্থানীয় শাসকগণ কিংবা কোনো সম্ভ্রান্ত মুসলিম ব্যক্তি দেবৎপুর অঞ্চলে ইসলামী শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রচারের উদ্দেশ্যে মসজিদটির প্রতিষ্ঠা করেছিলেন বলে অনুমান করা হয়। তবে মসজিদ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সুনির্দিষ্ট নাম ও নির্মাণ সাল আজও ইতিহাসের অন্ধকারে রয়ে গেছে।

মসজিদটি একটি আয়তাকার নকশায় তৈরি। এর প্রধান বৈশিষ্ট্য তিনটি গম্বুজ, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। মাঝখানের গম্বুজটি আকারে কিছুটা বড় এবং দৃষ্টিনন্দন। গম্বুজগুলো মোটা ও মজবুত স্তম্ভের উপর স্থাপিত, যা গম্বুজের ভার বহন করে। দেয়ালগুলি প্রায় এক মিটার পুরু এবং ইট ও চুন-সুরকি দ্বারা নির্মিত। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশদ্বার রয়েছে, প্রতিটি দরজা খিলানাকৃতি। মসজিদের উত্তর ও দক্ষিণ দেয়ালেও ছোট ছোট জানালা রয়েছে, যা আলো ও বাতাস চলাচলের জন্য ব্যবহৃত হত।

মসজিদের পশ্চিম দেয়ালে কেন্দ্রীয়ভাবে একটি সুন্দর মেহরাব স্থাপিত আছে। মেহরাবের চারপাশে কিছু টেরাকোটা অলংকরণ দেখা যায়, যদিও সময়ের বিবর্তনে অনেক অংশ ঝুঁকে পড়েছে। অভ্যন্তরের মেঝে আগে হয়তো পাথর বা চুন দ্বারা মোজাইক করা ছিল, এখন তা মাটির সাথে মিশে গেছে। স্থাপত্যের নিরিখে এই মসজিদে বাইরের দেয়ালে কিছু স্থানে খোদাই করা লতাপাতা ও ফুলের মোটিফ পাওয়া যায়। এ ধরনের কারুকাজ প্রাচীন বাংলার মুসলিম শিল্পকলার পরিচায়ক।
দেবৎপুর মাঝপাড়ার এই মসজিদ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য শুধু ইবাদতের স্থান ছিল না, বরং ধর্মীয় শিক্ষা, বিচারসভা ও সামাজিক সমাবেশেরও কেন্দ্রবিন্দু ছিল। ঈদ, রমজান ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে এই মসজিদ ছিল প্রাণের স্পন্দন। অনেক প্রাচীন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এখানে ধর্মীয় পাঠদান করতেন, যা গ্রামীণ সমাজে ইসলামি জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

বর্তমানে মসজিদটির কিছু অংশ ক্ষয়ে গেছে। গম্বুজের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে শৈথিল্য এসেছে এবং পরিবেশগত কারণে ইটের গায়ে শৈবাল ও শিকর জন্ম নিচ্ছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম ও স্থানীয় জনগণ নিজেদের উদ্যোগে সংরক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি পূর্ব পার্শ্বে সংস্কার করে মুসল্লিদের ইবাদত বন্দেগির জায়গা বৃদ্ধি করা হয়েছে। এই ঐতিহাসিক মসজিদ থেকে প্রায় পাচঁ শত গজ পূর্বে একটি বিনোদন কেন্দ্র ”বিউটি পার্কএন্ড রির্সোট ” নির্মিত হওয়ায় অনেক দর্শনার্থীরা মসজিদটি এক নজর দেখতে আসেন। মসজিদটিকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে, যাতে ইতিহাসপ্রেমী এখান থেকে বাংলার প্রাচীন মুসলিম স্থাপত্য সম্পর্কে জানতে পারেন।

দেবৎপুর মাঝপাড়া তিন গম্বুজ মসজিদের সভাপতি মোঃ জাহেদুর রহমান রহমান মুসা বলেন. প্রায় পাচঁ শত বছরের এই মসজিদটি আমার পূর্ব পুরুষের জমিতে মুঘল আমলে স্থাপিত হয়। মসজিদটি আজও মুঘল আমলের ইতিহাসের স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। বর্তমানে মুসুল্লী সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের মূল কাঠামো টিক রেখে পুর্বদিকে কিছু অংশ প্রশস্ত করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম বলেন, দেবৎপুর মাঝপাড়ার তিন গম্বুজ মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। এটি শুধু ইট-পাথরের স্থাপনা নয়, বরং আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস, সংস্কৃতি এবং নান্দনিকতার জীবন্ত প্রমাণ। এখন সময় এসেছে এই ঐতিহাসিক সম্পদকে যথাযথভাবে সংরক্ষণের, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই গৌরবের অংশীদার হতে পারে।

আরও

লোহার গারদে শৈশব: মায়ের ‘পাপের’ কারাদণ্ড ভোগ করছে ৩০০ শিশু

এক্সক্লুসিভ

লোহার গারদে শৈশব: মায়ের ‘পাপের’ কারাদণ্ড ভোগ করছে ৩০০ শিশু

ফেনীর কামরুন নাহার মনি যখন ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে যান, তার কোলজুড়ে ছিল এক মাসের দুগ্ধপোষ্য শিশু। আজ ছয় বছর পেরি...

২০২৬-০৫-০৮ ১৩:১৯

‘অদৃশ্য লোড’ ও অবৈধ সংযোগে বিদ্যুৎ খাত অস্থির

এক্সক্লুসিভ

‘অদৃশ্য লোড’ ও অবৈধ সংযোগে বিদ্যুৎ খাত অস্থির

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের কড়া নির্দেশ দিলেও, এর সুফল নিয়ে প্রশ্ন উঠ...

২০২৬-০৫-০৮ ১২:৫৮

বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে

এক্সক্লুসিভ

বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে

বিশ্বে নতুন প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়...

২০২৬-০৫-০৮ ১২:৩১

অনলাইনে যেভাবে চলছে কিডনি কেনাবেচার হাট!

এক্সক্লুসিভ

অনলাইনে যেভাবে চলছে কিডনি কেনাবেচার হাট!

‘ইমার্জেন্সি এ-পজিটিভ লাগবে, পাসপোর্ট থাকতে হবে’, ‘হিন্দু ও-নেগেটিভ লাগবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ত সাহায্যের মতো দেখ...

২০২৬-০৫-০৭ ১৩:১৬

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

এক্সক্লুসিভ

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরাজয়ের মধ্য...

২০২৬-০৫-০৬ ১৩:৩২

শুভেন্দুর ‘বাংলাদেশ নীতিতে’ প্রতিবেশী সম্পর্কের সমীকরণ কী হবে?

এক্সক্লুসিভ

শুভেন্দুর ‘বাংলাদেশ নীতিতে’ প্রতিবেশী সম্পর্কের সমীকরণ কী হবে?

দেড় দশক পর পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদ দখল করেছে কেন্দ্রীয়...

২০২৬-০৫-০৫ ১৩:৩৯