বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

চাঁদাবাজিমুক্ত ঈদ ও নির্বিঘ্ন যাতায়াত: এবার কি পূরণ হবে সাধারণ মানুষের প্রত্যাশা?

চাঁদাবাজিমুক্ত ঈদ ও নির্বিঘ্ন যাতায়াত: এবার কি পূরণ হবে সাধারণ মানুষের প্রত্যাশা?

পবিত্র ঈদুল আজহা সমাগত। এই উৎসবকে ঘিরে প্রতি বছরই রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাট, পরিবহন এবং কেনাবেচাকে কেন্দ্র করে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। তবে এই আনন্দের আবহে প্রতিবারই বিষফোঁড়া হয়ে দাঁড়ায় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র ও অব্যবস্থাপনা। এবারও জনমনে বড় প্রশ্ন, চাঁদাবাজিমুক্ত একটি নির্ভেজাল ঈদ উপহার পাবে তো সাধারণ মানুষ?

কোরবানির পশু নিয়ে গ্রাম থেকে আসা ট্রাকগুলো ঢাকা পৌঁছাতে কয়েক স্তরের চাঁদাবাজির শিকার হয় বলে অভিযোগ দীর্ঘদিনের। মহাসড়ক থেকে শুরু করে রাজধানীর প্রবেশপথ; প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন অজুহাতে গরুর ট্রাক আটকে টাকা আদায়ের খবর পাওয়া যায়। এর ফলে কেবল খামারিরাই ক্ষতিগ্রস্ত হন না, এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে সাধারণ ক্রেতার পকেটে, বেড়ে যায় পশুর দাম। ভুক্তভোগীদের দাবি, হাইওয়ে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছাড়া এই অশুভ চক্র থামানো সম্ভব নয়।

প্রতি বছরই দেখা যায়, রাজউকের বা সিটি করপোরেশনের নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে অলিগলি কিংবা প্রধান সড়ক দখল করে অবৈধ হাট বসানো হয়। এতে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। এছাড়া ছাগলের হাটের নামে যত্রতত্র রাস্তা দখল করে টোল আদায়ের অভিযোগও রয়েছে। নাগরিকরা প্রত্যাশা করেন, এবার যেন সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কঠোর মনিটরিং থাকে, যাতে অনুমোদিত সীমানার এক ইঞ্চি বাইরেও কোনো পশু বসতে না পারে।

পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সবচেয়ে বড় আপত্তির জায়গা হলো ইজারাদারদের নিজস্ব লোকজনের দৌরাত্ম্য। সরকারি নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত টাকা আদায় করা, ভুয়া রসিদ দেওয়া এবং পশুর গতিবিধি নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করে চাঁদাবাজির একটি কৌশল। সাধারণ মানুষের চাওয়া; প্রতিটি হাটে যেন পর্যাপ্ত পুলিশ বুথ থাকে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হাসিল আদায়ের ব্যবস্থা করা হয়, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে।

সাধারণ মানুষের ঈদ তখনই আনন্দময় হয়, যখন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন এবং সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু সংগ্রহ করতে পারেন। গত কয়েক দিনের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু চাঁদাবাজকে গ্রেপ্তার করলেও সাধারণ মানুষের শঙ্কা, মূল উৎসবের সময় এরা আবার সক্রিয় হবে কি না।

নির্ভেজাল একটি চাঁদাবাজিমুক্ত ঈদ কেবল প্রশাসনের ঘোষণায় নয়, বরং মাঠপর্যায়ে কঠোর বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। পশুর ট্রাক নির্বিঘ্নে চলাচল, অনুমোদিত স্থানে হাট পরিচালনা এবং যত্রতত্র চাদাঁবাজি বন্ধ করতে পারলেই এবারের ঈদুল আজহা প্রকৃত অর্থেই আনন্দময় হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সাধারণের।

আরও

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

এক্সক্লুসিভ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের বার্তা’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর বাংলাদেশ...

২০২৬-০৬-২৩ ১৩:৩৪

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এক্সক্লুসিভ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়...

২০২৬-০৬-২৩ ১২:২৭

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

এক্সক্লুসিভ

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

দেশে হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মৃত্য...

২০২৬-০৬-১৯ ১৫:৩৭

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

এক্সক্লুসিভ

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ ক...

২০২৬-০৬-১৯ ১৫:২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

এক্সক্লুসিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার আলোচনা উঠেছে। নির্বাসিত ও আত্মগোপনে থাকা...

২০২৬-০৬-১৯ ১৪:৪৮

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে।...

২০২৬-০৬-১২ ১৫:৫৫