বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের বাজেট সামলাবেন যেভাবে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের বাজেট সামলাবেন যেভাবে

জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খরচে ভারসাম্য বজায় রাখতে সঠিক বাজেট পরিকল্পনা ও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বলেন, ‘জ্বালানির দাম বাড়লে সরাসরি পরিবহন ব্যয় বাড়ে, যার প্রভাব পড়ে খাদ্যসহ প্রায় সব পণ্যে। আগেভাগে বাজেট তৈরি, সাশ্রয়ী জীবনযাপন ও সঞ্চয়ের অভ্যাসই পারে এই চাপ সামাল দিতে।’

বর্তমান পরিস্থিতিতে সংসার চালাতে নিচের বিষয়গুলো গুরুত্ব দেওয়া যেতে পারে:

পরিবহন ও যাতায়াত ব্যয় হ্রাস

জ্বালানি সংকটে সবচেয়ে বেশি বাড়ে যাতায়াত খরচ। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের চেষ্টা করা উচিত। অফিস বা স্কুল কাছে হলে হাঁটা বা সাইকেল চালানো কার্যকর বিকল্প হতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা জরুরি।

বিদ্যুৎ ও গ্যাসে সাশ্রয়

বিদ্যুৎ ও গ্যাসের অপচয় কমাতে অপ্রয়োজনীয় বাতি ও পাখা বন্ধ রাখা, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার এবং রান্নার সময় ঢাকনা ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে।

নতুন মাসিক বাজেট ও খাদ্য নিয়ন্ত্রণ

পুরোনো বাজেটের বদলে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে নতুন বাজেট তৈরি করতে হবে। বিনোদন বা বিলাসী কেনাকাটা কমিয়ে শিক্ষা, চিকিৎসা ও খাদ্যে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বাইরের খাবারের চেয়ে ঘরে রান্না করা খাবার সাশ্রয়ী। এ ছাড়া মৌসুমি ও স্থানীয় পণ্য কেনা এবং মাসিক তালিকা করে বাজার করলে খরচ নিয়ন্ত্রণে থাকে।

জরুরি তহবিল ও ঋণ ব্যবস্থাপনা

ভবিষ্যৎ বিপদের কথা ভেবে অন্তত তিন থেকে ছয় মাসের খরচের সমান অর্থ সঞ্চয় করা উচিত। এ সময় নতুন ঋণ নেওয়া এড়িয়ে চলা এবং ক্রেডিট কার্ডের ব্যবহার সীমিত রাখা বুদ্ধিমানের কাজ।

অতিরিক্ত সাশ্রয়ী অভ্যাস

পুরোনো জিনিস মেরামত করে ব্যবহার, পরিবারের সবাইকে মিতব্যয়ী হতে উৎসাহিত করা এবং সময় ও যাতায়াত খরচ বাঁচাতে অনলাইন কেনাকাটার সহায়তা নেওয়া যেতে পারে।

পরিকল্পিত বাজেট ও মিতব্যয়ী জীবনযাপনই বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসারকে স্থিতিশীল রাখতে পারে।

আরও

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

এক্সক্লুসিভ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের বার্তা’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর বাংলাদেশ...

২০২৬-০৬-২৩ ১৩:৩৪

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এক্সক্লুসিভ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়...

২০২৬-০৬-২৩ ১২:২৭

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

এক্সক্লুসিভ

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

দেশে হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মৃত্য...

২০২৬-০৬-১৯ ১৫:৩৭

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

এক্সক্লুসিভ

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ ক...

২০২৬-০৬-১৯ ১৫:২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

এক্সক্লুসিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার আলোচনা উঠেছে। নির্বাসিত ও আত্মগোপনে থাকা...

২০২৬-০৬-১৯ ১৪:৪৮

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে।...

২০২৬-০৬-১২ ১৫:৫৫