বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

সংকটের চিত্র: তেলের লাইনে নাস্তা-দুপুর, দিন শেষে মেলেনি তেল

সংকটের চিত্র: তেলের লাইনে নাস্তা-দুপুর, দিন শেষে মেলেনি তেল

রাজধানীতে জ্বালানি তেলের সংকট ও দীর্ঘ লাইনে অপেক্ষার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে প্রায় ৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে অনেককে।

রাজধানীর বাড্ডা এলাকার ‘মক্কা’ ফিলিং স্টেশনে এমন চিত্রই দেখা গেছে। সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমান দিন শেষে জানতে পারেন, পাম্পে পেট্রোল ও অকটেন শেষ হয়ে গেছে। ফলে দীর্ঘ অপেক্ষার পরও তাকে ফিরে যেতে হয় হতাশা নিয়ে।

জাহিদুর রহমান বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে চাকরি করেন এবং কয়েকদিন ধরে তেলের সংকটে ভুগছেন। প্রায় ৯ ঘণ্টা মোটরসাইকেলের ওপর বসেই তিনি সকালের নাশতা ও দুপুরের খাবার সেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত তেল পাননি।

একই পরিস্থিতি রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও দেখা গেছে। মৎস্য ভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে রাইড শেয়ারিং চালক আব্দুর রাজ্জাক রাত ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়ার অনিশ্চয়তায় ভুগছেন। তিনি বলেন, তেল না পেলে তার সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

চালকরা অভিযোগ করছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় তাদের আয় কমে গেছে, পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। ফলে ক্রেতাদের চাপও বেড়েছে।

বাড্ডার এক পাম্প মালিক জানান, আগে যেখানে কয়েক হাজার লিটার তেল পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে অকটেন সরবরাহ ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংস্থাটির দাবি, দেশে বর্তমানে অকটেনের কোনো ঘাটতি নেই।

বিপিসির তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে দৈনিক গড়ে ১ হাজার ১৯৩ টন অকটেন সরবরাহ করা হলেও এ বছর মার্চে তা বেড়ে ১ হাজার ২১৯ টনে দাঁড়িয়েছে। তবে চলতি এপ্রিল মাসে প্রতিদিনের সরবরাহ কমে গড়ে ১ হাজার ১১৫ টনে নেমে এসেছে।

আরও

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

এক্সক্লুসিভ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের বার্তা’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর বাংলাদেশ...

২০২৬-০৬-২৩ ১৩:৩৪

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এক্সক্লুসিভ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়...

২০২৬-০৬-২৩ ১২:২৭

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

এক্সক্লুসিভ

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

দেশে হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মৃত্য...

২০২৬-০৬-১৯ ১৫:৩৭

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

এক্সক্লুসিভ

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ ক...

২০২৬-০৬-১৯ ১৫:২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

এক্সক্লুসিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার আলোচনা উঠেছে। নির্বাসিত ও আত্মগোপনে থাকা...

২০২৬-০৬-১৯ ১৪:৪৮

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে।...

২০২৬-০৬-১২ ১৫:৫৫