সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

জ্বালানি সংকটে পাম্পে হাহাকার, ভিআইপি প্রথা নিয়ে ক্ষোভ

জ্বালানি সংকটে পাম্পে হাহাকার, ভিআইপি প্রথা নিয়ে ক্ষোভ

রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে গাড়িচালক ও বাইকারদের।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা যায়। অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হলেও শত শত চালক তেলের আশায় দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেন। ডিপো থেকে জ্বালানি সরবরাহে দেরির কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে।

রাজধানীর নীলক্ষেত মোড়ের ‘পথের বন্ধু ফিলিং স্টেশন’, মগবাজারের ‘মঈন মোটর ফিলিং স্টেশন’ এবং কিউ.জি সামদানিসহ বিভিন্ন পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

মতিঝিলের মেঘনা পেট্রোল পাম্পে প্রায় চার ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন মোটরসাইকেল চালক সজীব আহমেদ (২৮)। তিনি জানান, কয়েকদিন ধরেই পাম্পে দীর্ঘ অপেক্ষার পরও তেল মিলছে না, ফলে কাজের জন্য যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান আরেক বাইকার রাহাত মিনহাজ (২৬)। তিনি বলেন, একাধিক দিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন তারা।

এদিকে এই সংকটের মধ্যে ‘ভিআইপি’ সংস্কৃতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ গ্রাহকদের মধ্যে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী বা পরিচয়ের মাধ্যমে অনেকে লাইনে না দাঁড়িয়েই দ্রুত তেল সংগ্রহ করছেন, ফলে সাধারণ চালকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি না আসায় তারা পরিস্থিতি সামাল দিতে পারছেন না। পাশাপাশি অনিয়ম ও তেল মজুতের প্রবণতাও সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

তারা মনে করছেন, দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে রাজধানীর এই জ্বালানি সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০