বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

তেল নিতে হাহাকার, যানজটে থমকে ঢাকার জীবন

তেল নিতে হাহাকার, যানজটে থমকে ঢাকার জীবন

রাজধানী ঢাকায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে তৈরি হয়েছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি। পেট্রোলপাম্পগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ যানবাহনের সারি এখন নগর জীবনের নিত্যচিত্রে পরিণত হয়েছে।

কাঁটাবন থেকে মহাখালী—প্রতিটি ব্যস্ত সড়কেই একই চিত্র। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের দীর্ঘ লাইন কোথাও কোথাও মূল সড়কের অর্ধেক দখল করে ফেলেছে। এতে যানজটের পাশাপাশি তীব্র গরমে দুর্ভোগ আরও বেড়েছে।

এলিফ্যান্ট রোডের একটি ফিলিং স্টেশনে দেখা যায়, তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের কারণে সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পাম্প কর্তৃপক্ষের মতে, সন্ধ্যার পর অতিরিক্ত চাপই এই দীর্ঘ লাইনের প্রধান কারণ।

মহাখালীর আমতলীতেও একই পরিস্থিতি। সরকারি তিতুমীর কলেজের বিপরীত পাশ থেকে শুরু হয়ে লাইন পৌঁছে গেছে আমতলী মোড় পর্যন্ত। আলাদা লাইনে মোটরসাইকেল ও চার চাকার যানবাহন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে।

বেসরকারি চাকরিজীবী হাফিজুর রহমান বলেন, “প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। টোকেন পেলেও তেল কবে পাবো নিশ্চিত না।”

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক পেশাজীবী এখন দিনের কাজের ফাঁকে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈশ্বিক বাজার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সাময়িক চাপ তৈরি হয়েছে।

তবে বাস্তবে শহরের ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও কালোবাজারি পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, সংকট মূলত সরবরাহ নয়, বরং বিতরণ ব্যবস্থার দুর্বলতা ও ব্যবস্থাপনার ঘাটতির ফল। এতে রাজধানীর সড়ক ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়ছে।

আরও

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

এক্সক্লুসিভ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের বার্তা’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর বাংলাদেশ...

২০২৬-০৬-২৩ ১৩:৩৪

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এক্সক্লুসিভ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়...

২০২৬-০৬-২৩ ১২:২৭

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

এক্সক্লুসিভ

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

দেশে হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মৃত্য...

২০২৬-০৬-১৯ ১৫:৩৭

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

এক্সক্লুসিভ

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ ক...

২০২৬-০৬-১৯ ১৫:২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

এক্সক্লুসিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার আলোচনা উঠেছে। নির্বাসিত ও আত্মগোপনে থাকা...

২০২৬-০৬-১৯ ১৪:৪৮

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে।...

২০২৬-০৬-১২ ১৫:৫৫