সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

‘অদৃশ্য লোড’ ও অবৈধ সংযোগে বিদ্যুৎ খাত অস্থির

‘অদৃশ্য লোড’ ও অবৈধ সংযোগে বিদ্যুৎ খাত অস্থির

বিদ্যুৎ সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের কড়া নির্দেশ দিলেও, এর সুফল নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে বৈধ ব্যবসায়ীরা সন্ধ্যা নামতেই দোকান বন্ধ করে লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে গভীর রাত পর্যন্ত অলিগলি ও ফুটপাতের লাখ লাখ দোকানে জ্বলছে অবৈধ বাতি। একই সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের অনিয়ন্ত্রিত চার্জিং গ্রিডে তৈরি করছে এক বিশাল ‘অদৃশ্য চাপ’।

দেশে বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে। বিদ্যুৎ খাতের বিশ্লেষকদের মতে, প্রতিদিন গড়ে ২৫ লাখ যান চার্জ নিলেও দৈনিক বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১ কোটি ৫০ লাখ ইউনিট। অথচ এই বিশাল ব্যবহারের বড় অংশই লোড পূর্বাভাসে ধরা পড়ে না। ঢাকা মহানগরীর অনেক স্থানে আবাসিক লাইন, বাণিজ্যিক মিটার বাইপাস বা সরাসরি অবৈধ সংযোগ দিয়ে এসব যান চার্জ দেওয়া হচ্ছে। সম্প্রতি আগারগাঁও ফিল্ম আর্কাইভের পাশেও এমন অবৈধ চার্জিং পয়েন্টের দেখা মিলেছে। সংশ্লিষ্টদের মতে, ইজিবাইক চার্জিং ঘিরে বছরে কয়েক হাজার কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে।

সরকারি নির্দেশনায় শপিং মলগুলো ৭টায় অন্ধকার হয়ে গেলেও রাত ১১টা-১২টা পর্যন্ত সচল থাকছে ফুটপাতের অস্থায়ী দোকানপাট। ঢাকায় অন্তত সাড়ে ৩ লাখ ফুটপাতের দোকানে প্রতিদিন কয়েক লাখ ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে, যার অধিকাংশই সংগৃহীত হয় পার্শ্ববর্তী ভবন বা অবৈধ লাইন থেকে। ব্যবসায়ীদের সংগঠন ‘ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এফইএবি) জানিয়েছে, শপিং মলের ৬০ শতাংশ বিক্রি হয় সন্ধ্যার পর। ফলে এই অসম সময়সীমা বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে। তারা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিং মল খোলা রাখার দাবি জানিয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ১১ শতাংশ বাণিজ্যিক খাতে ব্যবহৃত হয়। ফলে ৩ ঘণ্টা শপিং মল বন্ধ রেখে আহামরি উন্নতি সম্ভব নয়। উল্টো অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি হবে।’ তার মতে, ৫৭ শতাংশ বিদ্যুৎ আবাসিক খাতে ব্যবহার হয়, যার একটি বড় অংশ এখন ইজিবাইক চার্জিংয়ের মতো বাণিজ্যিক কাজে চলে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ ব্যবস্থাপনায় ভারসাম্য ফেরাতে হলে কেবল বৈধ খাতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলেই হবে না, বরং নিচের পদক্ষেপগুলো জরুরি-

ইজিবাইকের নিবন্ধন: ইজিবাইক খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আলাদা ট্যারিফ ও লাইসেন্সপ্রাপ্ত চার্জিং স্টেশন চালু করা।

সমন্বিত অভিযান: ফুটপাত ও অলিগলির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত তদারকি।

বিকল্প ব্যবস্থা: সোলার চার্জিং স্টেশনের প্রসার ঘটানো।

বৈধ গ্রাহকদের চাপে রেখে অবৈধ ব্যবহারকারীদের ছাড় দেওয়ার এই সংস্কৃতি বিদ্যুৎ খাতের সংকটকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০