সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

লোহার গারদে শৈশব: মায়ের ‘পাপের’ কারাদণ্ড ভোগ করছে ৩০০ শিশু

লোহার গারদে শৈশব: মায়ের ‘পাপের’ কারাদণ্ড ভোগ করছে ৩০০ শিশু

ফেনীর কামরুন নাহার মনি যখন ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে যান, তার কোলজুড়ে ছিল এক মাসের দুগ্ধপোষ্য শিশু। আজ ছয় বছর পেরিয়ে গেছে; উচ্চ আদালতে মনির মামলার নিষ্পত্তি হয়নি, আর সেই শিশুটি বাইরের জগৎ না চিনে বড় হচ্ছে কারাগারের নির্জন প্রকোষ্ঠে। মনির মতো দেশে ২৯৯টি শিশু বর্তমানে মায়েদের সঙ্গে বিভিন্ন কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে। কেবল মায়ের অপরাধের ভাগীদার হয়ে এই শিশুদের শৈশব কাটছে চার দেয়ালের ভেতরে।

কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী (২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত), দেশের ৭৪টি কারাগারে ২৯৯টি শিশু মায়েদের সঙ্গে রয়েছে। এর মধ্যে ১৫৩ জন কন্যাশিশু এবং ১৪৬ জন ছেলেশিশু। এসব শিশুদের মায়েদের বড় অংশই মাদক মামলার আসামি।

সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে, যেখানে ৫১টি শিশু বড় হচ্ছে। এসব শিশুদের দিনলিপি শুরু হয় সকাল ৭টায় নাস্তা দিয়ে, এরপর কিছুক্ষণ খেলাধুলা বা পড়াশোনা করে সন্ধ্যা নামার আগেই আবার সেলে ফিরে যেতে হয়। তাদের খেলার সঙ্গী বা শিক্ষক হিসেবেও থাকেন অন্য বন্দিরা।

বাংলাদেশ জেল কোডের ৯৫৭ বিধি অনুযায়ী, নারী বন্দিরা ৪ থেকে ৬ বছর পর্যন্ত সন্তানদের নিজের কাছে রাখতে পারেন। এরপর স্বজনরা না নিলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুদের পাঠিয়ে দেওয়া হয় সরকারি শিশুনিবাসে। মনি নামের সেই ফাঁসির আসামির মা নুর নাহার আক্ষেপ করে বলেন, বাইরের পরিবেশটা কী নাতনি এখনো জানে না। ওখানে আরেকজন ফাঁসির আসামিকে ও ‘ছোট মা’ ডাকে। জেলেও কষ্ট করছে, বাইরে এলেও কষ্ট করবে।

বিশ্লেষকরা বলছেন, দেশের কারাগারগুলো এখনো প্রকৃত সংশোধন কেন্দ্র হয়ে ওঠেনি। বিশেষ করে জেলা কারাগারগুলোতে শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষা, বিনোদন বা কাউন্সেলিংয়ের কোনো ব্যবস্থা নেই। চিহ্নিত ও পেশাদার অপরাধীদের সংস্পর্শে আসায় এই শিশুদের মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় নারী ও শিশুদের জামিন বিবেচনার সুযোগ থাকলেও বাস্তবে এর প্রয়োগ নগণ্য। আবার ১৯৬১ সালের প্রবেশন আইনের মাধ্যমে লঘু অপরাধে আসামিকে কারাগারে না পাঠিয়ে সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রাখার বিধান থাকলেও তার চর্চা কম।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, শুধুমাত্র মায়ের অপরাধের কারণে শিশুকে কারাগারে বেড়ে উঠতে বাধ্য করা কতটা ন্যায়সংগত, তা ভাবার সময় এসেছে। বিচারের দীর্ঘসূত্রতা ও আইনি সুবিধার অভাব এই শিশুগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।

আরও

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

অর্থের সঙ্গে বাড়ছে সংস্কারের চাপ, ঋণের কঠিন পরীক্ষা

আন্তর্জাতিক দাতা ও ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বিশ্বব্যাংক ব্যাংক খাত সংস্কারে অর্থ দিচ...

২০২৬-০৯-১৪ ১২:৩১

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

এক্সক্লুসিভ

রাজধানীতে ৩০০-এর বেশি ছিনতাই স্পট, তালিকায় ১,৩৮৭ অপরাধী

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ছিনতাইকারীদের হাতে শুধু সাধারণ মানুষ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আ...

২০২৬-০৯-১২ ১৪:২৪

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

এক্সক্লুসিভ

অর্থনীতির বড় অংশ করের বাইরে, রাজস্ব আটকে যাচ্ছে যেভাবে

বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে। মানুষের আয় ও ব্যবসার পরিধি বেড়েছে। ডিজিটাল লেনদেনও দ্রুত বিস্তৃত হয়েছে। কিন্তু সেই তুলনায়...

২০২৬-০৯-১০ ১২:৪৬

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

এক্সক্লুসিভ

দুই বছরে ২৩ পুলিশের আত্মহত্যা, সংকট কি শুধুই পারিবারিক?

দেশে দুই বছরে অন্তত ২৩ পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু নথিতে এসব মৃত্যুর কারণ হিসেবে বারবার উঠে এসেছে একই ধরনের শব্...

২০২৬-০৯-০৯ ১৩:৩১

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

এক্সক্লুসিভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ‘নেই’

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভারতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সময় যত ঘনিয়ে আসছ...

২০২৬-০৯-০৬ ১২:৪৯

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

এক্সক্লুসিভ

রাজনীতিতে বিএনপির ৪৮ বছর, সামনে কঠিন পরীক্ষা

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও...

২০২৬-০৯-০১ ১২:৩০