বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

এক্সক্লুসিভ

মন্ত্রিসভার আকার বাড়ছে; আলোচনায় নতুন ৮ মুখ

মন্ত্রিসভার আকার বাড়ছে; আলোচনায় নতুন ৮ মুখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সরকারের কাজের গতিশীলতা বাড়াতে এবং মন্ত্রীদের ওপর অর্পিত অতিরিক্ত দপ্তরের চাপ কমাতে মন্ত্রিসভার আকার বাড়ানো ও দপ্তর পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই রদবদলে অন্তত আটজন নতুন মুখ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে জোর আলোচনা চলছে।

বর্তমানে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তাদের কাজের ভার লাঘব করতেই নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার এই পরিকল্পনা। উল্লেখ্য, বর্তমান সরকার ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করলেও সংসদীয় গণতান্ত্রিক রীতি অনুযায়ী কাজের প্রয়োজনে এই সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে।

মন্ত্রিসভায় নতুন করে কারা যুক্ত হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে। সম্ভাব্য তালিকায় যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তারা হলেন সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমানের নামও আলোচনায় রয়েছে।

মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন একটি খুবই স্বাভাবিক বিষয়। তবে এটি কখন হবে বা কে আসবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনি যখন উপযুক্ত মনে করবেন, তখনই কাউকে দায়িত্ব দিতে পারেন বা কারও দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন।’

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানান, মন্ত্রিসভায় রদবদল নিয়ে অনেক কথা শোনা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে তারা এখনো অবগত নন।

ঐতিহাসিকভাবে দেখা গেছে, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করলেও পরবর্তীতে তা ৬০ জনে উন্নীত হয়েছিল। বর্তমান সরকারের ক্ষেত্রেও একই ধারাবাহিকতায় মন্ত্রিসভার কলেবর ধাপে ধাপে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

এক্সক্লুসিভ

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা কী বার্তা দেয়?

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকালের বার্তা’র রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর বাংলাদেশ...

২০২৬-০৬-২৩ ১৩:৩৪

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

এক্সক্লুসিভ

উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিতি জানান দেওয়ার কর্মসূচি নিয়...

২০২৬-০৬-২৩ ১২:২৭

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

এক্সক্লুসিভ

হামের প্রকোপ ও শিশুর মৃত্যুর মিছিল: উপেক্ষিতই থেকে যাচ্ছে দায়ীরা?

দেশে হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই মৃত্য...

২০২৬-০৬-১৯ ১৫:৩৭

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

এক্সক্লুসিভ

ভূরাজনীতির টানাপোড়েনে কতটা ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা?

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ ক...

২০২৬-০৬-১৯ ১৫:২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

এক্সক্লুসিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত আলোচনা কেন?

২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে বড় ধরনের হামলার আশঙ্কার আলোচনা উঠেছে। নির্বাসিত ও আত্মগোপনে থাকা...

২০২৬-০৬-১৯ ১৪:৪৮

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

এক্সক্লুসিভ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ফিরছে আওয়ামী লীগ?

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্নটি এখন রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, সব মহলে ঘুরপাক খাচ্ছে।...

২০২৬-০৬-১২ ১৫:৫৫