বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌচাষে বদলাবে গ্রামীণ অর্থনীতি: প্রতিমন্ত্রী

মৌচাষে বদলাবে গ্রামীণ অর্থনীতি: প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও কৃষি ও পরিবেশ রক্ষায় মৌমাছির গুরুত্ব তুলে ধরে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক এ আয়োজন করে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)।

রোববার (২৪ মে) সকাল ১১টায় আরডিএ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মীর শাহে আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু মধু উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রকৃতি, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাদ্য উৎপাদন ও পরাগায়নে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ ও নারীদের আত্মকর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে এই খাতে।”
এসময় তিনি জানান, বগুড়াকে কেন্দ্র করে মিল্কভিটার আদলে মৌচাষিদের জন্য সমবায়ভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আধুনিক মৌচাষ প্রযুক্তি, জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা এবং মৌজাত পণ্যের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে আরডিএ’র কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় মৌচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠান শেষে আরডিএ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব কৃষি ও টেকসই গ্রামীণ উন্নয়নে মৌচাষকে জনপ্রিয় করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২