বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পর মামলার অভিযুক্তদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগেরও অভিযোগ ওঠে। হামলায় অফিসের চেয়ার, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ বলছে, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।” রাজনৈতিক অস্থিরতার সেই সময়ের ঘটনাগুলোকে ঘিরে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও আসামি গ্রেপ্তারের কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২