শনিবার, ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিবির জালে আন্তঃজেলা ডাকাতদল, লুটের মালামাল উদ্ধার

ডিবির জালে আন্তঃজেলা ডাকাতদল, লুটের মালামাল উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত দুটি আলোচিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (শাবলা) এলাকার আসলাম সাকিদার (২৭), তালোড়া (ভেলুরচক) এলাকার জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬), শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মণ্ডল ওরফে মগা (৩৬), দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (নওদাপাড়া) এলাকার জুয়েল প্রামাণিক (২৪) এবং কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার আবদুল ওহাব (২৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা বিচারাধীন রয়েছে।

এর মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, সাইদুর মণ্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামাণিকের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
ডিবি সূত্র জানায়, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাতদল হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ মে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কাহালু, দুপচাঁচিয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির মালিককে মারধর করে আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার দিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এই মামলার তদন্তেও মাঠে নামে ডিবি পুলিশ। শুক্রবার শিবগঞ্জ ও কাহালু এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়েল প্রামাণিক ও আবদুল ওহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি কানের দুলসহ প্রায় সাড়ে সাত আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নন্দীগ্রাম ও শিবগঞ্জের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “দুটি ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।”
পুলিশ বলছে, ডাকাতচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও

সেঞ্চুরী মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

সারা দেশ

সেঞ্চুরী মোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বগুড়া শহরের একটি মোটেল কক্ষের বন্ধ দরজার ওপাশে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে দীর্ঘ সময় সাড়া না মেলায় দরজা খুলতেই সাম...

২০২৬-০৬-০৬ ১৯:১৬

নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সারা দেশ

নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ...

২০২৬-০৬-০৬ ১৯:১৪

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সমুদ্র সৈকত

সারা দেশ

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সমুদ্র সৈকত

মীরসরাইয়ে গড়ে উঠা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশাল সুপার ডাইক প্রকল্পের পর থেকে সমুদ্রসৈকত ‘মিনি সি-বিচ’ হিসেবে পরিচি...

২০২৬-০৬-০৬ ১৯:০৪

অবশেষে ফেনী পরশুরামের মাদক কারবারী ফাতেমা পুলিশের জালে

সারা দেশ

অবশেষে ফেনী পরশুরামের মাদক কারবারী ফাতেমা পুলিশের জালে

ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

২০২৬-০৬-০৬ ১৮:৫৫

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

সারা দেশ

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

গাইবান্ধার বোনারপাড়া চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত হওয়ায় ওই যাত্...

২০২৬-০৬-০৬ ১৮:২০