বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফুটপাত উচ্ছেদে ক্ষুব্ধ ফল ব্যবসায়ীরা

ফুটপাত উচ্ছেদে ক্ষুব্ধ ফল ব্যবসায়ীরা

বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ও ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার রাতের অভিযানের জের ধরে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা হাতে ফুটপাতে অবস্থান নেন ফল ব্যবসায়ীরা। এতে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের চাঁদনী বাজার এলাকায় বুধবার রাতে ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল সরাতে সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকেরা অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একজন স্বেচ্ছাসেবক লাঞ্ছিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বেচ্ছাসেবকেরা সেখান থেকে সরে যান।
 

এর প্রতিবাদ ও ক্ষোভ থেকে বৃহস্পতিবার সকাল থেকেই কাঁঠালতলা, সাতমাথা, স্টেশন রোডসহ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। খবর পেয়ে বগুড়া সদর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর ট্রাফিকের প্রধান মো. সালেকুজ্জামান খান বলেন, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করছে। দায়িত্ব পালনের সময় কিছু ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী বাধা দেন। পরে ব্যবসায়ী নেতা আলমগীর হোসেনের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।
 

তবে ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভিন্ন দাবি করে বলেন, বুধবার রাতে যারা অভিযান পরিচালনা করেছিলেন তারা সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ছিলেন না এবং তাদের কারও পরনে ইউনিফর্মও ছিল না। ফলে কোনো স্বেচ্ছাসেবককে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয়।
 

তিনি জানান, আগামী রোববার সব ফল ব্যবসায়ীকে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে আগামী তিন দিন কাঁঠালতলা, মাটিডালি, তিনমাথা, সাতমাথা ও স্টেশন রোডসহ শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে ফল বিক্রি বন্ধ রাখা হবে। বৈঠকের পর সিটি প্রশাসকের কাছে মানবিক বিবেচনায় ফল ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের দাবি জানানো হবে।
আলমগীর হোসেনের ভাষ্য, যানজটের জন্য শুধু ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের দায়ী করা ঠিক নয়। প্রকৃত হকারদের পুনর্বাসন ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না।
 

সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর আগে মাইকিং করে একাধিকবার অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকেই তা মানেননি। ফলে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ ও মালামাল জব্দ করা হচ্ছে।
 

সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন বলেন, নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং যানজটমুক্ত, বাসযোগ্য নগর গড়তে এই অভিযান নিয়মিত চলবে। অবৈধ দখল ও অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ এবং জীবিকার প্রশ্নে হকারদের অবস্থান—এই দুই বাস্তবতার সংঘাতে বগুড়া শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন আলোচনার মাধ্যমে টেকসই সমাধান বের হয় কি না, সেদিকেই নজর নগরবাসীর।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২