বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শহীদ প্রফুল্ল চাকীর ভাস্কর্য রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শহীদ প্রফুল্ল চাকীর ভাস্কর্য রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকী–এর ভাস্কর্য পুনর্নির্মাণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান–এর কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাহসী বিপ্লবী এবং শিবগঞ্জের কৃতি সন্তান শহীদ প্রফুল্ল চাকীর স্মৃতিকে ধারণ করে নির্মিত ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে ভাস্কর্যের কাঠামোগত সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি এর ঐতিহাসিক গুরুত্বও হারিয়ে যেতে বসেছে। এতে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

নেতাকর্মীরা দাবি জানান, ভাস্কর্যটি দ্রুত পুনর্নির্মাণ ও আধুনিকায়নের পাশাপাশি আশপাশের পরিবেশ উন্নয়ন, পর্যাপ্ত আলোকসজ্জা, দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করা হোক। একইসঙ্গে এলাকাটিকে একটি ঐতিহাসিক স্মৃতিচর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

শিবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সিহাব-উদ-দৌলা বলেন, “শহীদ প্রফুল্ল চাকী শুধু শিবগঞ্জের নন, তিনি সমগ্র জাতির গর্ব। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তাঁর স্মৃতিবিজড়িত ভাস্কর্যটি আজ অবহেলায় নষ্ট হতে বসেছে। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা জরুরি।”

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের সাহসী বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকী ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তাঁর জন্ম ও শৈশবের স্মৃতিবিজড়িত শিবগঞ্জে নির্মিত ভাস্কর্যটি স্থানীয় ইতিহাস-ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরও

পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

সারা দেশ

পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার...

২০২৬-০৫-২১ ২০:৪৬

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

সারা দেশ

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় একদিকে শোকে স্তব্ধ সারাদেশ, অন্যদিক...

২০২৬-০৫-২১ ২০:৩৩

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভাপতির পকেটে

সারা দেশ

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভাপতির পকেটে

সরকারি রাজস্ব ফাকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া পানতিতা খেয়াঘাট দীপক বিশ্বাস ও অংশ নামে স্থানীয় দুই মাঝিকে বরাদ্দ...

২০২৬-০৫-২১ ১৯:৫৬

ঈদ যাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব আহসান

সারা দেশ

ঈদ যাত্রায় ফেরিঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা: প্রতিমন্ত্রী রাজিব আহসান

দেশের অন্যতম নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়...

২০২৬-০৫-২১ ১৯:৫২

গাইবান্ধায় মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু নিহত মা ও চাচি গুরুতর আহত

সারা দেশ

গাইবান্ধায় মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু নিহত মা ও চাচি গুরুতর আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত ভাতিজার সোহেল মিয়ার (৩০) নামের এক যুবকের হাতে থাকা বটির আঘাতে আপন ফুফু জহুরা বেগম (...

২০২৬-০৫-২১ ১৯:৫১

নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরের পুত্রকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সারা দেশ

নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরের পুত্রকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দরে ত্রাসের রাজত্ব কায়েম করা ‘সিফাত বাহিনী’র সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের ওপর হামলা ও...

২০২৬-০৫-২১ ১৯:৩৭