শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ

চট্টগ্রামের মীরসরাইয়ে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

মঙ্গলবার (৫ মে) উপজেলার জোরারগঞ্জ বাজারের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রায় ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, সম্পর্কেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চট্টগ্রামের সিনিয়র অফিসার (সেলস্) কামরুজ্জামান খান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মীরসরাই সরকারি হ্যাচারির ম্যানেজার মোতাসিম বিল্লাহ, কৃষিবিদ নূর আলম এবং চট্টগ্রাম ভেটেরিনারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাসরিফ মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ব্র্যাক ফিশারিজের অফিসার (সেলস) মো. সোহেল রানা।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২