বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভ্যানিটি ব্যাগে ১৫০০ ইয়াবা, গ্রেপ্তার দুই বেয়াইন

ভ্যানিটি ব্যাগে ১৫০০ ইয়াবা, গ্রেপ্তার দুই বেয়াইন

সম্পর্কে বেয়াইন, কিন্তু অভিযোগ মাদকের কারবারে ছিলেন ব্যবসায়িক অংশীদার। ভ্যানিটি ব্যাগে করে ইয়াবার চালান আদান-প্রদানের সময় বগুড়ায় দুই বেয়াইনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৮ জুন) বিকেলে শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা একে অপরের বেয়াইন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবার চালান গ্রহণ করতে এসেছিলেন। মাদকের চালান হস্তান্তরের মুহূর্তেই ডিএনসির সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

ডিএনসি কর্মকর্তারা বলছেন, পারিবারিক সম্পর্কের আড়ালে মাদক লেনদেনের এমন কৌশল নতুন নয়। তবে এবার বেয়াইন-বেয়াইনের এই ‘গোপন কারবার’ আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেনি।

এ ঘটনায় দুই নারীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে তাদের সঙ্গে জড়িত অন্য কোনো চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২