শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৃষ্টিতে বিপর্যস্ত বগুড়া, মাঠে সিটি প্রশাসক

বৃষ্টিতে বিপর্যস্ত বগুড়া, মাঠে সিটি প্রশাসক

টানা ছয় ঘণ্টার ভারী বর্ষণে যেন পানির নগরীতে পরিণত হলো বগুড়া শহর। বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা বৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো পানিতে তলিয়ে যায়। হাঁটুসমান পানি ভেঙে চলাচল করতে হয়েছে পথচারীদের, থমকে যায় যানবাহনের স্বাভাবিক গতি। তবে এই দুর্ভোগের মাঝেই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়—রাতেই জলাবদ্ধ এলাকায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

বগুড়া আবহাওয়া অফিসের তথ্যমতে, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে ৭৯ মিলিমিটার এবং সারাদিনে মোট ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ের এই ভারী বর্ষণে সাতমাথা, শেরপুর রোড, বড়গোলা, সূত্রাপুর, চকসূত্রাপুর, কান্দাপাড়া, পার্ক রোড ও নারুলিসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ড্রেনের পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় রাস্তাঘাট পানির নিচে চলে যায়। ফলে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও ছোট যানবাহনের চলাচল ব্যাহত হয়। অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের অনেককেই হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

রাতেই সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনে বের হন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। শুধু গাড়িতে বসে নয়, তিনি নিজেই পানিতে নেমে ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র শোনেন।

পরিদর্শনের সময় ধারণ করা তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক নাগরিক প্রশাসকের এই মাঠপর্যায়ের উপস্থিতিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জলাবদ্ধতা দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে কোথায় কী কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে, তা দ্রুত শনাক্ত করে স্থায়ী সমাধানের পরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন।

এ বিষয়ে এম আর ইসলাম স্বাধীন বলেন, “বগুড়া শহরের জলাবদ্ধতা ও যানজট একদিনের সমস্যা নয়। এটি ২০ থেকে ২৫ বছরের পুরোনো সংকট। আমি নগরবাসীর কাছে তিন মাস সময় চেয়েছি। সবার সহযোগিতা পেলে এই সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “শহরের অধিকাংশ ড্রেন ফাস্টফুডের পরিত্যক্ত প্যাকেটসহ নানা ধরনের বর্জ্যে ভরে আছে। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে ড্রেন উপচে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বগুড়াকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি যানজট কমাতে ও ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশন অবৈধ দখলদার ও হকারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় যান চলাচলে ইতিবাচক পরিবর্তনও দেখা যায়। কিন্তু বিকেলের আকস্মিক ভারী বর্ষণে সেই স্বস্তি মুহূর্তেই মিলিয়ে যায়। এখন নগরবাসীর প্রত্যাশা—যানজটের পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যারও কার্যকর ও স্থায়ী সমাধান হবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২