শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘জুলাই ব্যবসায়ী’ হবো, চাঁদাবাজ নই: নাসিরুদ্দিন

‘জুলাই ব্যবসায়ী’ হবো, চাঁদাবাজ নই: নাসিরুদ্দিন

"আমরা হাজার বার জুলাই ব্যবসায়ী হবো, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ও চাঁদাবাজ ব্যবসায়ী হবো না"— এমন বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ পরবর্তী সমাবেশে তিনি বলেন, "জুলাইয়ের চেতনা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে। এই চেতনার লক্ষ্য গরিব-দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।"
 

তিনি অভিযোগ করেন, দেশ পরিবর্তনের কথা বললেই তাদের ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটাক্ষ করা হয়। তবে সেই পরিচয়কে গর্বের সঙ্গে গ্রহণ করলেও টেন্ডারবাজি ও চাঁদাবাজির রাজনীতির সঙ্গে কখনো আপস করবেন না বলে জানান।
সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা
 

সংসদে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, যে সংবিধানের কারণে দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই সংবিধানের সংস্কারের বিরোধিতা শুরু থেকেই বিএনপির একটি অংশ করে এসেছে।
 

তার দাবি, দেশের অধিকাংশ মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে মত দিলেও সংসদে গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না করে একটি সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যা দেশের জন্য নতুন সংকট তৈরি করেছে।
"বগুড়ায় পা রেখেই চাঁদাবাজির শিকার"
 

সমাবেশে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বগুড়ায় ভাড়া করা গাড়ি নিয়ে পৌঁছানোর পরই একজন এসে ১০০ টাকা চাঁদা দাবি করে। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর এলাকায় এসেই যদি চাঁদাবাজির শিকার হতে হয়, তাহলে সারা দেশ কীভাবে চাঁদাবাজিমুক্ত হবে— তা নিয়ে আমাদের শঙ্কা রয়েছে।"
 

বগুড়ার প্রতি বৈষম্যের অভিযোগ বিগত সরকারের আমলে বগুড়ার মানুষের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তার ভাষ্য, শুধু বগুড়ার বাসিন্দা হওয়ার কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং মৌখিক পরীক্ষায় অপমানের শিকার হয়েছেন।
তিনি বলেন, "দেশের কোনো নাগরিক তার এলাকার পরিচয়ের কারণে সুবিধা বা বঞ্চনার শিকার হবে না। রাষ্ট্রে মেধার ভিত্তিতেই চাকরি নিশ্চিত করতে হবে।"
 

এইচএসসি আন্দোলন, সীমান্ত হত্যা ও উত্তরবঙ্গের উন্নয়ন সমাবেশে বক্তারা চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে সংসদে কার্যকর আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাত সংস্কারের পাশাপাশি উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প (এগ্রো ইন্ডাস্ট্রি) গড়ে তোলার দাবিও জানানো হয়।
 

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সমাবেশ থেকেই বগুড়া সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে বিকেলে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পথসভা শেষে দত্তবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। থানামোড় এলাকায় নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। পরে পদযাত্রাটি সাতমাথার সমাবেশে গিয়ে শেষ হয়।
 

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা সদস্য সচিব সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২