বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলীয় কেউ হবেন, নাকি বাইরের কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদত্যাগের পর বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে বিএনপির সভা হবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। এখনো আমাদের কোনো বৈঠক হয়নি। বৈঠক শেষে দল আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে।”

সম্প্রতি রাষ্ট্রপতি পদে তাঁর নিজের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনৈতিক বিতর্কের বাইরে এসে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী উন্নয়ন কর্মকাণ্ডে বেশি গুরুত্ব দিতে হবে। তাঁর ভাষায়, বাজেটের বড় অংশ বিভিন্ন খাতে ব্যয় হলেও গবেষণার মতো মৌলিক ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না, যা দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য চ্যালেঞ্জ।

পল্লী উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামীণ উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সংরক্ষণ ও বাজারজাতকরণের দুর্বল ব্যবস্থার কারণে অনেক কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে গবেষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা থাকলেও, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য এখন দলীয় নীতিনির্ধারণী বৈঠকের দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২