বুধবার, ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

বাগেরহাটে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

বাগেরহাটের সাইনবোর্ড ও শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে সোহাগ শেখ নামে এক ব্যক্তি ব্যক্তিগত চেম্বার পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের নামের সঙ্গে বিভিন্ন বিদেশি ও দেশীয় ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি ‘CCD (ডায়াবেটিস) ডেনমার্ক’, ‘MI (হার্ট) সুইজারল্যান্ড’, ‘CDV (চর্ম ও যৌন) ঢাকা’ এবং ‘DMU (আল্ট্রা) ঢাকা’সহ একাধিক ডিগ্রি ব্যবহার করছেন, যা ভুয়া বলে দাবি করা হয়েছে। এসব তথাকথিত ডিগ্রি তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়া তিনি নিজেকে সেনাবাহিনীর সাবেক মেডিকেল অফিসার হিসেবে পরিচয় দিয়ে আসছেন, যা তার প্রেসক্রিপশন ও ভিজিটিং কার্ডেও উল্লেখ রয়েছে। তবে এ সংক্রান্ত কোনো বৈধ নিয়োগপত্র বা অব্যাহতিপত্র তার কাছে নেই বলেও অভিযোগে বলা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি যে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে প্রচার করছেন, সেই প্রতিষ্ঠানের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে তার চিকিৎসা কার্যক্রম নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মোঃ হাফিজুর রহমান বলেন, “ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”

অভিযোগে বলা হয়েছে, উল্লিখিত কর্মকাণ্ড বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারার লঙ্ঘন হতে পারে, যা শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, জনস্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা, আ,স,মো, মাহবুবুল আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

অবশেষে দেশে এসেছে ক্রুড অয়েল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সারা দেশ

অবশেষে দেশে এসেছে ক্রুড অয়েল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর বিকল্প পথে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে এস...

২০২৬-০৫-০৬ ১৫:৪১

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সারা দেশ

চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে আটক ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য...

২০২৬-০৫-০৬ ১৫:০৪

ভুয়া ডিবি সেজে ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেফতার

সারা দেশ

ভুয়া ডিবি সেজে ছিনতাই, চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় ডিবি পুলিশ, সাধারণ পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রক...

২০২৬-০৫-০৬ ১৫:০০

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

সারা দেশ

চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষো...

২০২৬-০৫-০৬ ১২:৪১

ঝিনাইদহের কালীগঞ্জে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

সারা দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্...

২০২৬-০৫-০৬ ১১:২৮