বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কেকে হ্যাচিং ডিম, বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

কেকে হ্যাচিং ডিম, বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের ব্যস্ততম চারমাথা এলাকায় বাইরে থেকে দেখলে সবই স্বাভাবিক। ভোর থেকে চলছে কেক, বিস্কুট আর পাউরুটি তৈরির ব্যস্ততা। কিন্তু সেই বেকারির ভেতরে চলছিল এমন এক কর্মকাণ্ড, যা শুনে চমকে উঠেছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও।অভিযোগ উঠেছে, খাদ্য হিসেবে অনুপযোগী হ্যাচিং (অফুটন্ত) ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বিভিন্ন বেকারি পণ্য। আর সেই পণ্যই প্রতিদিন পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের টেবিলে।

রবিবার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে বগুড়া শহরের চারমাথা এলাকার ফুলকলি বেকারিতে এ অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই বেকারিটিতে হ্যাচিং ডিম ব্যবহার করে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যের মোড়কে আগাম উৎপাদনের তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে বাজারজাত করার মতো অভিযোগও পাওয়া গেছে।
অভিযানের সময় বেকারির বিভিন্ন কক্ষে তীব্র দুর্গন্ধ, অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং নিম্নমানের কাঁচামাল দেখতে পান কর্মকর্তারা। পরে এসব অনিয়মের দায় স্বীকার করেন প্রতিষ্ঠানটির মালিক নাজমুস সাকিব।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। মানুষের খাবার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক।

আরও

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

সারা দেশ

১৭ বছর পররায়: জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মেট্রন হত্যা মামলায় দারোয়ানের যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেট্রন সামছুন নাহার (৪৩) হত্যা মামলার রায় দিয়েছে...

২০২৬-০৭-০১ ২৩:২৫

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

সারা দেশ

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করে...

২০২৬-০৭-০১ ২৩:২৩

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী তীরবর্তী বন্যা ও ভাঙন কবলিত ১৬০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার(১জু...

২০২৬-০৭-০১ ২৩:২১

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় কলেজ ছাত্র ফাহমিদ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহমিদ মিয়া (১৯) হত্যা মামলার আসামি বাবা -ছেলেকে গ্রেফত...

২০২৬-০৭-০১ ২৩:১৭

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা :  জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সারা দেশ

ফেনীতে বাজুসের মতবিনিময় সভা : জুয়েলারি শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা বুধবার (০১ জুলাই) দুপুরে শহরের...

২০২৬-০৭-০১ ২৩:১৪