বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস: ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার বগুড়া শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানানো হয়।

আনন্দ মিছিলটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখা ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
 

বক্তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বগুড়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় ছিল সময়ের দাবি, যা সংসদে বিল অনুমোদনের মধ্য দিয়ে বাস্তবায়নের পথে এগিয়েছে।
 

সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম মরহুমা বেগম খালেদা জিয়ার নামে রাখার দাবি জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বগুড়ার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
 

সমাপনী বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বগুড়ার শিক্ষা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় চালু হলে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ঘটবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
 

সমাবেশে বক্তারা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শিক্ষা খাতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
 

আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব ও সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর।
 

এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া সদর, শিবগঞ্জ, শেরপুর, ধুনট, কাহালু, গাবতলী, সারিয়াকান্দি, নন্দীগ্রাম, শাজাহানপুর, দুপচাঁচিয়া ও আদমদীঘিসহ জেলার ২৮টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২