নিহত মুস্তাকিম চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত হোসেন ও তার বাবা শাহ আলী হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মুস্তাকিমকে ছুরিকাঘাত করা হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদত হোসেন ও তার বাবা শাহ আলী পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, “মুস্তাকিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারা দেশ
ফুটবল মাঠের বিরোধ, স্কুলগেটেই ঝরে গেল কিশোর প্রাণ
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কয়েকদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও
সারা দেশ
পদায়ন বিতর্কে অচল আদালত, সমাধানে এক মাস
বগুড়া জেলা ও দায়রা জজের পদায়নকে কেন্দ্র করে, আদালতে টানা অচলাবস্থার আপাতত অবসান হতে যাচ্ছে। বিচারিক কার্যক্রম বর্জনের সি...
২০২৬-১০-০১ ২০:১২
সারা দেশ
মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...
২০২৬-১০-০১ ২০:১০
সারা দেশ
অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...
২০২৬-১০-০১ ২০:০৮
সারা দেশ
গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...
২০২৬-১০-০১ ১৯:৩৫
সারা দেশ
কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...
২০২৬-১০-০১ ১৯:৩৪
সারা দেশ
মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...
২০২৬-১০-০১ ১৯:৩২