শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এআই দক্ষতায় গড়বে ভবিষ্যৎ, বললেন শাহে আলম

এআই দক্ষতায় গড়বে ভবিষ্যৎ, বললেন শাহে আলম

বগুড়ার উন্নয়নকে আর কোনোভাবেই পিছিয়ে রাখতে চান না জেলার সাত সংসদ সদস্য। উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে কর্মসংস্থান, অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই বগুড়াকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বগুড়ার উন্নয়নের ব্যাপারে আমরা সাত সংসদ সদস্য এক বিন্দু ছাড় দিতে রাজি নই। দীর্ঘদিনের বঞ্চনা দূর করে জেলার ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
 

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে প্রত্যাশিত মানের হাইটেক পার্ক গড়ে ওঠেনি। অথচ প্রতিবেশী দেশগুলো আধুনিক প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তিনি জানান, বর্তমান সরকারের আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এআই ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ১১ হাজার ২০০ জন যুবক-যুবতীকে আইটি ও এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
 

তিনি আরও বলেন, প্রয়োজন হলে কালিয়াকৈরের রেডি হাইটেক পার্ক তরুণদের জন্য উন্মুক্ত করে উচ্চগতির ইন্টারনেট সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রযুক্তি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
 

বগুড়ার উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও বিভিন্ন জোন অফিস প্রতিষ্ঠার উদ্যোগ কোনো নতুন সুবিধা নয়; বরং দীর্ঘদিনের অবহেলার ঘাটতি পূরণের প্রচেষ্টা।
 

উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতুর জন্য ফিজিবিলিটি স্টাডিতে বগুড়া-মাদারগঞ্জ রুট সবচেয়ে যৌক্তিক হিসেবে উঠে এসেছে এবং বগুড়াবাসীর প্রত্যাশাও এই রুটেই সেতু নির্মাণ।
 

শিক্ষা ও ক্রীড়া অবকাঠামো নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শহরতলির সুবিধাজনক স্থানে এটি প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনমাথা এলাকায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য স্থান নির্ধারণ ও পরিদর্শনের কাজও এগিয়ে চলছে।
 

অনুষ্ঠানে বক্তারা ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানের মাধ্যমে বগুড়ার ১২টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আহ্বান জানান, যাতে আরও বেশি তরুণ-তরুণী প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২