বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

১৯ বছর পর জাগলো হারানো ইতিহাসের প্রশ্ন

১৯ বছর পর জাগলো হারানো ইতিহাসের প্রশ্ন

ফ্রান্সগামী পথে হারিয়ে যায় একটি প্রত্নমূর্তি। থেমে যায় আন্তর্জাতিক প্রদর্শনী। পরে দেশে ফিরিয়ে আনা হয় মহাস্থান জাদুঘরের ৪৭টি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু বিস্ময়করভাবে এরপর কেটে গেছে দীর্ঘ ১৯ বছর—এই সময়ের মধ্যে কেউ নিশ্চিত হওয়ার চেষ্টা করেনি ফেরত আসা মূর্তিগুলো আসল, নাকি নিখুঁত নকল।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  প্রকাশ্যে বিষয়টি উত্থাপন করার পর দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। প্রশ্ন উঠেছে—বাংলাদেশ কি তার অমূল্য প্রত্নসম্পদ হারিয়েছে? আর যদি হারিয়েই থাকে, তবে এত বছর বিষয়টি চাপা ছিল কেন?

সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী জানান, ২০০৭ সালে ফ্রান্সে প্রদর্শনীর জন্য বাংলাদেশের তিনটি জাদুঘর থেকে প্রত্ননিদর্শন পাঠানো হয়। এর মধ্যে মহাস্থানগড় জাদুঘরের ৪৭টি মূর্তিও ছিল। প্রথম চালান যাওয়ার পর দ্বিতীয় চালান পাঠানোর সময় বিমানবন্দর থেকেই একটি মূর্তি রহস্যজনকভাবে হারিয়ে যায়। পরে পুরো প্রদর্শনী বাতিল করা হয়।

তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো—ফেরত আসা মূর্তিগুলো কখনো যাচাইই করা হয়নি। প্রতিমন্ত্রীর ভাষায়, “মূর্তিগুলো আসল কি-না, সেটাই কেউ নিশ্চিত করেনি।” অভিযোগ রয়েছে, মহাস্থান জাদুঘরের পাশের স্টোররুমে এখনো সেই সময়কার বহু নিদর্শন পড়ে আছে, যেগুলো সাধারণের দেখার সুযোগ নেই।

প্রত্নতত্ত্ব গবেষকদের মতে, মহাস্থানগড় শুধু একটি প্রত্নস্থল নয়, এটি বাংলাদেশের হাজার বছরের সভ্যতার জীবন্ত দলিল। মৌর্য, গুপ্ত, পাল ও সেন আমলের অসংখ্য বিরল শিল্পকর্ম এখান থেকে উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব প্রত্নমূর্তির মূল্য কোটি থেকে শতকোটি টাকা পর্যন্ত হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, এত বড় ঘটনার পরও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর তদন্ত হয়নি। হারানো মূর্তি কোথায় গেল, ফেরত আসা নিদর্শন আসল নাকি প্রতিলিপি, কারা দায়িত্বে ছিল—এসব প্রশ্ন দুই দশক ধরে অন্ধকারেই রয়ে গেছে।

বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন বলছেন, এটি শুধু প্রশাসনিক গাফিলতি নয়, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভয়াবহ উদাসীনতার প্রতিচ্ছবি।

ঘটনার পর এখন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই করবে—৪৭টি মূর্তি পুরোপুরি ফেরত এসেছে কি-না, সেগুলো আসল নাকি রেপ্লিকা, বিমানবন্দরে হারানো মূর্তিটি মহাস্থানের ছিল কি-না এবং তৎকালীন কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি-না।

প্রায় দুই দশক পর শুরু হওয়া এই তদন্ত ঘিরে এখন একটাই প্রশ্ন—হারিয়ে যাওয়া ইতিহাসের সত্য কি অবশেষে সামনে আসবে?

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২