মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বগুড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই রাকিব (৩০)। তারা বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার বাসিন্দা এবং জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রাশেদ ও রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিরুল ইসলাম শাওন বলেন, “রাশেদ আমাদের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলার সঙ্গে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার আগে ফুলবাড়ী ফাঁড়ির এসআই আনাহার ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। অভিযানের লক্ষ্য ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী দয়ালকে আটক করা। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে দয়াল রাশেদের ওপর ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটাতে পারে।
ওসি আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।”
তবে হামলার বিষয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছেন এবং বিস্তারিত খোঁজ নিয়ে পরে বক্তব্য দেবেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। হামলার পেছনে মাদকবিরোধী অভিযানের প্রতিক্রিয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা এখন তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় স্থানীয়রা।
সারা দেশ
চাপাতির কোপে জখম স্বেচ্ছাসেবক দল নেতা
বগুড়া শহরের আটাপাড়া এলাকায় গভীর রাতে রক্তাক্ত হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তার ছোট ভাই। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস হয়েছে সন্দেহে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
আরও
সারা দেশ
পদায়ন বিতর্কে অচল আদালত, সমাধানে এক মাস
বগুড়া জেলা ও দায়রা জজের পদায়নকে কেন্দ্র করে, আদালতে টানা অচলাবস্থার আপাতত অবসান হতে যাচ্ছে। বিচারিক কার্যক্রম বর্জনের সি...
২০২৬-১০-০১ ২০:১২
সারা দেশ
মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...
২০২৬-১০-০১ ২০:১০
সারা দেশ
অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...
২০২৬-১০-০১ ২০:০৮
সারা দেশ
গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...
২০২৬-১০-০১ ১৯:৩৫
সারা দেশ
কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...
২০২৬-১০-০১ ১৯:৩৪
সারা দেশ
মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...
২০২৬-১০-০১ ১৯:৩২