বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মোটরসাইকেলে মাদক পাচার, র‌্যাবের জালে যুবক

মোটরসাইকেলে মাদক পাচার, র‌্যাবের জালে যুবক

রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক বহন করে বগুড়ায় আনার পথে র‌্যাব-১২-এর অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৩৬ বোতল 'ইস্কাফ' নামের নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ দল মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
 

আটক ব্যক্তি হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর (১ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে ছানাউল একরাম শাওন (৩০)।
 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজশাহীর শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি অবৈধ মাদক নিয়ে বগুড়ার দিকে আসছে। পরে এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি পুরাতন Apache RTR 150 মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ১৩৬ বোতল নেশাজাতীয় 'ইস্কাফ' উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালককে আটক করা হয়।
 

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া মাদক ছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি) বলেন, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২