সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোন দায় নেই: ডা. জাহেদ উর রহমান

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোন দায় নেই: ডা. জাহেদ উর রহমান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোন দায় নেই। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। গতকাল দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পর পর এসেস করা হবে। কোন মন্ত্রণালয় কি করছে, কিভাবে করছেন। এই বিষয়গুলো দেখা হবে। এভাবে ৫ বছর জনগণের কাছে যেতে হবে। কি করা হয়েছে, আগামীতে কি করা হবে, সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হবে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ একটি নির্বাচন ব্যবস্থা থাকবে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। যাতে সরকারগুলো জনগণের কাছে কমিউনিকেট করতে চায় এবং রিপ্রেজেন্ট করতে চায়। কেননা তাকে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে।

জনগণের কমিটমেন্ট সম্পর্কে তিনি বলেন, এই সরকার নির্বাচিত একটা সরকার। জনগণ এই সরকারকে বড় একটা বিজয় দিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্টকে যে কোন মূল্যে রক্ষা করতে চায়।

উপস্থিত জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা উপজেলায় যোগ্য মানুষদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবে। সব ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি লাগবে এটা হতেই পারে না।

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২