রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৭ জনের মধ্যে মাদক মামলায় ছয়জন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, পুরোনো/নিয়মিত মামলায় চারজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন দেওয়ান আরজু (৫৪), বাহা উদ্দিন (৫৮), জুয়েল (২৩), রেহানা (৬০), হনুফা (৩২) ও রুবি (৪৫)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি উপজেলার কাদিরগঞ্জ, আমবাগ ও প্রতাপেরচর এলাকায়।

মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন কবীর হোসেন (৪০), রাসেল মিয়া (২৩), পারভেজ হোসেন (২২), রফিকুল ইসলাম (২৩), ওবায়েদুল্লা (৪৫), আসাদুল্লাহ (৪৮), কবীর হোসেন (৩২), মোজাম্মেল (৪০), আব্দুল হালিম (৪০), ইলিয়াস (৫০), আলী হোসেন ভূঁইয়া (৬২) ও পান্না ভূঁইয়া (২৩)। তাদের সোনারগাঁসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন (৪২) এবং বৈষম্যবিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. হুমায়ুন কবির (৪৪) ও জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি সানা উল্লাহ (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পুরোনো মামলায় সিয়াম (১৮), রফিকুল ইসলাম, আজগর আলী (২১) ও মুন্না (৪২)কে গ্রেপ্তার করা হয়। ডাকাতির প্রস্তুতি মামলায় সাব্বির আহমেদ (২০) এবং পরোয়ানাভুক্ত আসামি বাছেদ (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম বলেন, মাদক, সন্ত্রাস, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের পক্ষ থেকে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৭:৩৯

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

সারা দেশ

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপ...

২০২৬-১০-০৪ ১৭:৩৭