রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’। আধুনিক পরিবেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ টার্ফ মাঠের যাত্রা শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা প্রধান ফটকের সামনে বাবুল মিয়ার মার্কেটের দোতলায় ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ পৌরসভার সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনার সফলতা কামনা করছি।”

‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসাইন মাসুম বলেন, “সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি সুন্দর ও নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। মাঠের সংকটের কারণে অনেক তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই টার্ফের মাধ্যমে তারা আধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে। আমরা চাই, তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’কে সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি মানসম্মত ক্রীড়া ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা টার্ফ এরিনার বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

আরও

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬

২০২৬-১০-০৪ ১৭:৩৯

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

সারা দেশ

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপ...

২০২৬-১০-০৪ ১৭:৩৭

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩