সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’সহ এক নারী ও এক যুবককে আটক করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।আটকরা হলেন—আদমদিঘী উপজেলার কলসা রথবাড়ি তিওরপাড়া এলাকার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী মোছা. টুলু বেগম ওরফে রাশেদা টুলু (৬৩) এবং বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. নাঈম বাবু (২৭)।

সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল জানতে পারে, ঠেংগামারা এলাকায় টিএমএসএস নার্সিং কলেজের আশপাশে কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ নিজেদের হেফাজতে রেখেছেন। তথ্যের সত্যতা যাচাই করে ৩ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে টিএমএসএস নার্সিং কলেজ গেটের কাছে মো. রফিকুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়।

অভিযানকালে টুলু বেগম ও নাঈম বাবুকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার কাজে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, দুটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি -১২ সিপিএসসি বগুড়া, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, আটকৃতদের দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮