রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে জেলার ছয় উপজেলায় একযোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলায় ৪০০টির বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সরকারি সড়কের দুই পাশে ভাতাভোগী ও স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় ৩ হাজার ৭০০টির বেশি তালবীজ রোপণ করা হয়।

এ সময় জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম বলেন, ‘সবুজে গড়ি দেশ, দূষণমুক্ত হোক বাংলাদেশ। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

সদর উপজেলার কর্মসূচিতে জেলা কমান্ড্যান্ট এবং অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও বিভিন্ন পদমর্যাদার আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আরও

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

সারা দেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারা...

২০২৬-১০-০৪ ১৬:১৭

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪