সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ এনজিওর বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ রেজাউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের উপজেলা ম্যানেজার শেখ রেদওয়ান উল ইসলাম।

সভায় জানানো হয়, পিরোজপুরের জিয়ানগরসহ বাগেরহাটের শরণখোলা, খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো দুর্যোগের পূর্বাভাসের সঙ্গে ট্রিগারভিত্তিক আগাম কার্যক্রম যুক্ত করে স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এর মাধ্যমে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণ করে উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় উত্তরণের পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো. রেজওয়ান উল্লাহ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উত্তরণের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

আরও

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭