রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৪ অক্টোবর) দিন ব্যাপী ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল কাঁচা বাজার ও মহিপাল ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- সাহাব উদ্দিন ফল বিতান ৫ হাজার টাকা। আবুল খায়ের ফল বিতান ৫ হাজার টাকা। আল মদিনা ফ্রুডস এজেন্সি৫ হাজার টাকা।অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে ফল বিক্রি এবং ফল ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান তিনটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, মান ও ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

আরও

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

সারা দেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথার যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধারের মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারা...

২০২৬-১০-০৪ ১৬:১৭

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

সারা দেশ

মঠবাড়িয়া টাকা নিয়ে ওয়াইফাই সংযোগ না দেয়ার প্রতিবাদ করলে গৃহকর্তাকে হাতুড়িপেটা : থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াইফাই (ইন্টারনেট) সংযোগ দেয়ার কথা বলে টাকা নিয়ে, সংযোগ না দেয়ার প্রতি...

২০২৬-১০-০৪ ১৪:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সারা দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার...

২০২৬-১০-০৪ ১৪:২৩

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি  মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

সারা দেশ

কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে

কুড়িগ্রামে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়কের দু’পাশে গাছের গায়ে লাগানো ছোট ছোট কিছু পোস্টার এখন ছড়াচ্ছে মুগ্ধতা। আর এই মুগ্...

২০২৬-১০-০৪ ১৪:২২