সারা দেশ
ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২০২৬-১০-০৪ ১৬:৫৩
সারা দেশ
ফেনীর প্রবীণ আয়কর আইনজীবী কাজী গোলাম মাইন উদ্দীন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
২০২৬-১০-০৩ ১৪:০১
সারা দেশ
ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
২০২৬-১০-০২ ১৯:১২
সারা দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন। তিনি দুপুরে পরশুরাম ও বিকালে ফুলগাজীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মীরা। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২০২৬-১০-০১ ১৪:১২
সারা দেশ
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
২০২৬-০৯-২৯ ১৫:১০
সারা দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্থানে চক্রান্ত, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
২০২৬-০৯-২৬ ১৭:৫০
সারা দেশ
ফেনীর মহিপাল সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের 'ওরিয়েন্টেশন ও নবীন বরণ' অনুষ্ঠান অত্যন্ত জাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৯-২৪ ১৪:০৬
সারা দেশ
ফেনীতে কোন ধরনের সন্ত্রাস- নৈরাজ্য করলে পিঠের চামড়া থাকবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ছাত্রদল। সংগঠনটির জেলা সভাপতি এসএম সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিজান রোডের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম-সম্পাদক রশিদ আহমদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।নেতৃবৃন্দ বলেন, ‘কারা দেশে গুম,খুন হত্যা রাহাজানি চালিয়েছিলো। কারা দেশের টাকা পাচার করেছিলো। তারা আবার দেশকে অস্থিতিশীল করছে। আওয়ামীলীগ সন্ত্রাসীরা যে স্বপ্ন দেখতেছেন যে শেখ হাসিনা আসবেন, তারা ভুলে যান, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনাদের আপা পালিয়ে গেছে। অতীতে কোন নেত্রী এভাবে পালিয়ে যায়নি। আপনারা যদি মনে করেন, আপনাদের নেত্রী আসবে তাহলে ভুল ভাবছেন। আমরা তা হতে দিবো না। আপনাদের বলবো সাবধান হয়ে যান। নৈরাজ্য সৃষ্টি করলে আমরা কিন্তু বসে থাকবো না।’ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক বলেছেন, ‘কারা সন্ত্রাস করার পরিকল্পনা করছেন এগুলো আমরা সবই জানি। সাবধান হয়ে যান। নৈরাজ্যের চেষ্টা করলে পিঠের চামড়াও থাকবেনা। আমরা হাতে চুড়ি পরে বসে থাকবোনা। ১৭ বছর পর গণতন্ত্র ফিরে পেয়েছি। গণতন্ত্র, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব ছাত্র ভাইদের। ফ্যাসিস্ট যেন ফিরে আসতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান তিনি।ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেছেন, ‘সারাদেশে কারা হত্যা, গুম, নৈরাজ্য চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, নিরীহ মা-বোন, ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। আজ তারাই আবার নৈরাজ্য করার জন্য ইন্ডিয়ায় বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। ছাত্ররা আগামীদিনের ভবিষ্যত। রাতের অন্ধকারে মিছিল-শ্লোগান দিয়ে আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন তারা ভুলের স্বর্গে আছেন। যেই নেত্রী নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারাই আবার বলছে ডিসেম্বরে নাকি নেত্রী আসবে। অর্থনীতিকে পঙ্গু করে, ভারতের সাথে আঁতাত করে বিদ্যুত ব্যবস্থা, রাষ্ট্রিয় কোষাগারকে ধুলিস্যাৎ করেছে। ছাত্র-জনতাকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। খুনীদের বিচার হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহবান জানান তিনি।
২০২৬-০৯-২৩ ২২:৪৪
সারা দেশ
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা জমে উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জানে আলম -হেলাল পরিষদের চেয়ার প্রতীকের প্রচারণায় নামেন। তারা শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু করে পুলিশ ফাঁড়ি, ডাক্তারপাড়া রোড ও ট্রাংক রোডের ব্যবসায়ীদের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণায় সভাপতি প্রার্থী মো: জানে আলম ভূঞা, সাধারণ সম্পাদক প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মেদ ছাড়াও সহ-সভাপতি প্রার্থী মো: ইসমাইল হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ প্রার্থী মো: মাইন উদ্দিন সুমন, সদস্য প্রার্থী মো: ইয়াছিন ও মো: জাফর উল্ল্যাহসহ ব্যবসায়ীগণ অংশ নেন৷ মো: জানে আলম ভূঞা বলেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম শহরের যানজট-জলাবদ্ধতা দূর করবো। ব্যবসায়ীদের যেকোন সমস্যার দ্রুত সমাধান করবো। দূর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্নবাসনে সহযোগিতাই আমাদের মুল লক্ষ্য।
২০২৬-০৯-২৩ ২২:২৩
সারা দেশ
ফেনীসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
২০২৬-০৯-২২ ২২:৫১
সারা দেশ
পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আব্বাস প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম।
২০২৬-০৯-২২ ১৫:০৭
সারা দেশ
ফেনীতে সৌরবিদ্যুৎভিত্তিক সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ফেনীর উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় করা হয়।
২০২৬-০৯-২১ ১৫:৪৪
সারা দেশ
পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।রোববার (২০ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
২০২৬-০৯-২০ ১৬:৪২
সারা দেশ
ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৯-১৯ ১৬:৪২
সারা দেশ
ফেনী সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার দিনমজুর নিজাম উদ্দিন। তার চার ছেলে-মেয়ের মধ্যে তিনজনই স্থানীয় দক্ষিণ পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে কলা, মৌসুমী ফল, বনরুটি, সিদ্ধ ডিম ও দুধ পেয়ে তারা দারুণ খুশি। অভাবের সংসারে তাদের পরিবারে মাসেও কোন দিন জুটতো না এক পোয়া দুধ কিংবা কোন মৌসুমী ফল। আর এখন সরকারের প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর আওতায় নিজামুদ্দিনের মত গরিব এবং নিম্ন আয়ের পরিবারের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা প্রতিদিনই পাচ্ছে দুধ, ডিম, কলা ও মৌসুমী ফলসহ পুষ্টি সমৃদ্ধ খাবার।
২০২৬-০৯-১৫ ১৫:১৩
সারা দেশ
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে ফেনীতে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম মজনু।
২০২৬-০৯-১২ ১৫:৪৯
সারা দেশ
ফেনীতে গত ১০ দিনে পুলিশের বিশেষ অভিযানে নানা অপরাধে জড়িত ১৯৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৬-০৯-১২ ১৫:৪৮
সারা দেশ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিস্তারে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।
২০২৬-০৯-১২ ১৫:৪০
সারা দেশ
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ফেনী আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২০২৬-০৯-১২ ১৫:০১
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
২০২৬-০৯-১০ ১৬:১৮
সারা দেশ
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে দাবিকৃত চাঁদা না দেয়ায় আব্দুল কুদ্দুস চৌধুরী নামের এক যুবদল কর্মীকে অপহরণ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
২০২৬-০৯-০৮ ২২:৩৮
সারা দেশ
ফেনীতেও উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিনভর আলোচনা সভা, সমাবেশ, ভক্তিমূলক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা হিন্দুধর্মীয় বিভিন্ন সংগঠন।
২০২৬-০৯-০৪ ২০:০৫
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে।
২০২৬-০৯-০৪ ১৬:২০
সারা দেশ
অপহরণ ও চাঁদাবাজীর একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তিনি ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০২৬-০৯-০৩ ১৬:০৭
সারা দেশ
ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও সকল সেবাসমূহ এক ক্লিকে হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২০২৬-০৯-০৩ ১৪:২৬
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৬-০৯-০৩ ১৪:২০
সারা দেশ
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবীতে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বুধবার ০২ সেপ্টেম্বর, বিকালে ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০২৬-০৯-০২ ২২:৪৮
সারা দেশ
মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় অভিযান চালিয়ে দুই বেকারির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
২০২৬-০৯-০১ ২২:৪৪
সারা দেশ
ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৬-০৯-০১ ১৪:০৮
সারা দেশ
নদী তীরের জনপদ রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সবার। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতর ঢুকতে শুরু করে হু হু করে পানি। প্রথমে পা, এরপর হাঁটু, একসময় গলা সমান পানিতে দাঁড়িয়ে থাকতে হয় ছকিনা বেগমকে। নিজের রোজগারের অবলম্বন গরুগুলোকে গোয়ালঘর থেকে বের করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেন তিনি। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের ছকিনা বেগমকে।
২০২৬-০৮-৩১ ১৭:৫৫
সারা দেশ
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২০২৬-০৮-৩০ ১৬:৩৬
সারা দেশ
ফেনী শহরের চাড়িপুর এলাকায় একটি বাসার সামনে থেকে একদিনের এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতকটিকে ফেলে পালিয়ে যায়, তা এখনো জানা যায়নি। বর্তমানে শিশুটি ফেনী সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।
২০২৬-০৮-৩০ ১৬:৩৪
সারা দেশ
ফেনীতে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একইসঙ্গে ফেনী পৌরসভা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শহরের রামপুরে একটি আবদ্ধ জলাশয়ের পাশের কয়েকটি ভবনের বাসিন্দারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অপরিচ্ছন্ন পুকুর, জমে থাকা পানি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থার কারণে মশার বংশবিস্তার বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষ।
২০২৬-০৮-৩০ ১৬:২৯
সারা দেশ
ফেনী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেমন থাকার পরও চিকিৎসা অবহেলায় 'নাসিমা আক্তার (৪৫) নামে ফেনী সদরের ধলিয়ার এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসার গাফিলতির বিষয়টি স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৬-০৮-৩০ ১৬:২৭
সারা দেশ
ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে দায়িত্বরত আছেন।
২০২৬-০৮-২৮ ১৯:৪৪
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।
২০২৬-০৮-২৮ ১৯:৪২
সারা দেশ
নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল মুক্ত পানীয় এ ডাবের পানি অন্যতম। রোগীর পথ্য হিসেবে ডাবের পানির ব্যবহার বহু পূর্ব থেকে। মহামারি, করোনা, ডেঙ্গু রোগীদের ডাবের পানি মহৌষধ। জ্বর, আমাশয়, কাঁশি সহ বিভিন্ন ধরণের পেটের পীড়ার উপশমে ডাবের পানির ব্যবহার বেড়েই চলছে।
২০২৬-০৮-২৭ ১৪:৫৭
সারা দেশ
ফেনীতে বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রহিম উল্লাহ গজারী রচিত ‘আধুনিক সহীহ্ তা’লিমুল কুরআন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট, রোববার সকালে ফেনীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
২০২৬-০৮-২৩ ১৫:০৯
সারা দেশ
জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।
২০২৬-০৮-২১ ২২:৩১
সারা দেশ
ফেনীর দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাসস্থান নিশ্চিত করতে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণ করছে সরকার। দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নার্সারী সড়কে নির্মানাধিন এ ভবনের কাজ শেষ হলে সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সংকট কেটে যাবে। তারাও অন্যান্য পেশা ও সম্প্রদায়ের ন্যায় দেশের উন্নয়নের মূলধারায় একিভূত হতে পারবে। আগামী ২০২৭ সালের মধ্যেই এ ভবনটিতে পরিচ্ছন্নতার্মীরা পরিবার নিয়ে উঠতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগ।
২০২৬-০৮-২১ ১৭:০৬
সারা দেশ
বিষধর সাপের কামড় ও জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী জেনারেল হাসপাতালে বিপুল পরিমাণ ভ্যাকসিন অনুদান দিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জন্য ৩০ ভাইল অ্যান্টি-ভেনম, ৪৪৪ ভাইল রেবিস ভ্যাকসিন ও ১০০ ভাইল রেবিস ইমিউনোগ্লোবিউলিন ভ্যাকসিন প্রদান করা হয়।
২০২৬-০৮-২০ ১৭:০২
সারা দেশ
ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-২০ ১৬:৫৯
সারা দেশ
মায়ের মায়া বা পারিবারিক বন্ধন-সবকিছুকেই যেন আড়াল করে দিয়েছিল সম্পত্তির লোভ। জালিয়াতির আশ্রয় নিয়ে জীবিত শাশুড়িকে কাগজপত্রে ‘মৃত’ বানিয়ে জমি লিখে নেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু সাবরেজিস্ট্রারের তীক্ষ্ণ চোখ ও তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে ভেস্তে গেল সেই অপচেষ্টা। ফেনী সদর সাবরেজিস্ট্রি অফিসে ঘটেছে এই জালিয়াতির ঘটনা। মৃত মো. জহিরুল হকের স্ত্রী সাজেদা আক্তার তাঁর শাশুড়ি হাজেরা খাতুনকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশ সনদ ও জমাখারিজ তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল ফেনী পৌর এলাকার রামপুর মৌজার সাড়ে ৪ শতক জমি বিক্রি করা।
২০২৬-০৮-১৯ ২২:২০
সারা দেশ
ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১৭ ১৪:২২
সারা দেশ
অগ্নিনির্বাপক যন্ত্রের আসল মেয়াদের তারিখ তুলে ফেলে নিজেদের ইচ্ছামতো স্টিকার বসিয়ে প্রতারণা করার অভিযোগে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৫ আগস্ট) ফেনী জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে মহিপালের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
২০২৬-০৮-১৫ ১৫:৩৫
সারা দেশ
ফেনীতে দীর্ঘদিন যাবত সাব রেজিষ্ট্রি অফিসে জাল দলিল রেকর্ড, জমির শ্রেণি পরিবর্তন করে নিবন্ধনসহ নানা অনিয়ম করে যাচ্ছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এতে করে সুফলভোগীরা নানা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ অংকের রাজস্ব হারাচ্ছে। এমন কর্মকান্ডের অভিযোগে সম্প্রতি ফেনী সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মো. শহীদ উল্লাহ খোকন (লাইসেন্স নং: ৬৩/০৭) ও তার ছেলে শাহাদাত হোসেনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে তদন্ত কমিটি করেছেন ফেনী জেলা রেজিষ্ট্রার আবদুর রহমান মুহাম্মদ তামিম।
২০২৬-০৮-১৫ ১৫:৩৩
সারা দেশ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সাংবাদিককে গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব। বর্তমান সরকারের একটিভ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিআইবি অন্যতম। গেলো নির্বাচনে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধ করাই ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য।
২০২৬-০৮-১৪ ১৫:২৭
সারা দেশ
ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৮-১৩ ১৬:৪৫
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্কায় জুয়েল দাস (৩৫) নামে এক কারখানা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত একজন মাইক্রোবাস চালক আহত হয়েছেন এবং মিনিবাস, মাইক্রোবাস ও অটোরিকশাসহ ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ‘ইকবাল সিএনজি ফিলিং স্টেশন’-এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মুহুরীগঞ্জের পিএইচপি (PHP) কারখানায় কর্মরত ছিলেন।
২০২৬-০৮-১৩ ১৬:৪২
সারা দেশ
ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের প্রাক্তন এক কর্মচারীর ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ত্রাণ মজুদের ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী আবদুল বাকেরের (৬৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত হওয়ায় তা দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী সদর বাজারের দক্ষিণ পাশে আবদুল কাদেরের ভবনের নিচতলায় বিশেষ অভিযান চালিয়ে এসব ত্রাণ উদ্ধার করা হয়।
২০২৬-০৮-১৩ ১৬:০১
সারা দেশ
ফেনীতে বাল্য বিয়ে নিবন্ধনসহ নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার বহিতে ব্যাপক অনিয়ম পাওয়ায় এক কাজীকে শোকজ করেছেন জেলা রেজিস্ট্রার। তার নাম কাজী মো. শাহজাহান। তিনি ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার এর দায়িত্ব রয়েছেন। ২ আগস্ট ওই কাজীকে ৩ কর্মদিবসের মাঝে শোকজের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে চলেছেন। এ নিয়ে ফেনী শহরে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২০২৬-০৮-১২ ২২:১৭
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ৩টি ড্রামট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে জব্দ করা হয়েছে আনুমানিক ৬০০ ঘনফুট বালু, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকা।সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া পাকা সড়কের দৌলতপুর নয়াপাড়া কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২০২৬-০৮-১১ ২২:০৩
সারা দেশ
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের তকমা থাকলেও এবারের এসএসসি ফলাফলে ফেনীর পরশুরামের মির্জানগর তৌহিদ একাডেমিতে নেমে এসেছে চরম বিপর্যয়। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিদ্যাপীঠটিতে যেন বসেছিল ‘ফেলের উৎসব’। মোট ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই অকৃতকার্য হয়েছে, আর পাসের খাতায় নাম উঠেছে মাত্র ৩০ জনের।প্রতিষ্ঠানটির পাসের হার এসে থমকেছে ৩৭.৫০ শতাংশে। ফলাফলের এমন করুণ পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয় সুধীমহলে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তাদের মতে, শিক্ষার মান বজায় রাখতে না পারায় প্রতিনিয়ত নিজের পুরনো ঐতিহ্য হারাচ্ছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। তবে এই বিপর্যয়ের মাঝেও একমাত্র সান্ত্বনা হয়ে এসেছে মাত্র দুজনের জিপিএ-৫ প্রাপ্তি।
২০২৬-০৮-১১ ১১:৫৩
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে আঘাত প্রাপ্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করলেও পুলিশ বলছে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
২০২৬-০৮-১১ ১১:৫২
সারা দেশ
ফেনী সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে (১০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫টি স্কুল, ৬টি কলেজ, ১২টি মাদ্রাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
২০২৬-০৮-১০ ১৬:০২
জাতীয়
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫৫ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জন করেছে। এই ঈর্ষণীয় ফলাফল কলেজের একাডেমিক ঐতিহ্যে এক নতুন মাত্রা যোগ করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ কলেজ-এর ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ অর্জন করেছিলো।
২০২৬-০৮-১০ ১৫:৩৫
সারা দেশ
ফেনীতে উন্নত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার'।
২০২৬-০৮-০৭ ২২:১৮
সারা দেশ
ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নুর আলম (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপনের মৃত্যু হয়।
২০২৬-০৮-০৭ ১৮:৪৪
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৬-০৮-০৭ ১৪:৪৭
সারা দেশ
টানা ছয় দিন ধরে তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে।
২০২৬-০৮-০৭ ১৪:৪৫
সারা দেশ
শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে শহরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
২০২৬-০৮-০৫ ১৩:৫৬
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে প্রতীকী আদালতের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (০৪ জুলাই) সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০২৬-০৮-০৫ ১৩:৪৫
সারা দেশ
ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও প্রকাশ করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় নাম থাকা অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
২০২৬-০৭-৩১ ১৮:৫৬
সারা দেশ
ফেনীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেছে ফেনী পৌরসভা।
২০২৬-০৭-২৮ ১৩:৪৭
সারা দেশ
ফেনী সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
২০২৬-০৭-২৭ ১৭:০২
সারা দেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি বলেছেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব হবে না। কর্মসংস্থান হবে না।
২০২৬-০৭-২৫ ১৭:০১
সারা দেশ
জীবনের মতো শেষ যাত্রাতেও যেন সঙ্গী হলো চরম একাকীত্ব। ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষ হলেও মরদেহ নিতে আসেননি পরিবারের কেউ। অবশেষে স্বজনদের অনুপস্থিতিতেই গৃহকর্ত্রীর নিজ এলাকা ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদে শুক্রবার রাতে দাফন করা হয়েছে কিশোরী গৃহকর্মী ফারহানা আক্তার প্রিয়াকে (১৬)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় পরশুরাম উপজেলা গেট সংলগ্ন ‘কাদের টাওয়ার’-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে প্রিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর। সেখানে গত প্রায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত প্রিয়া। নিহত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলাম ও ফারজানা আক্তারের মেয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায় তিন বছর আগে তাকে ওই বাসায় কাজে দেওয়া হয়েছিল।
২০২৬-০৭-২৫ ১৬:৫৭
সারা দেশ
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
২০২৬-০৭-২৫ ১৫:০৭
সারা দেশ
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২০২৬-০৭-২১ ১৩:১৬
সারা দেশ
ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে ১৯ জুলাই রেববার সকালে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে একই দিন সন্ধ্যায় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সহায়তায় আর্থিক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২০২৬-০৭-২০ ১৩:০৮
সারা দেশ
নানা আয়োজনে ফেনীতে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
২০২৬-০৭-১৬ ১৬:৩৪
সারা দেশ
ফেনীর পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০২৬-০৭-১৫ ২২:১০
সারা দেশ
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৭-১৪ ১৭:৪৭
সারা দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে, অচিরেই যদি জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়ন না করা হয়, জনগণ রাজপথে নেমে জুলাই আকাঙ্খা বাস্তবাযন করবে। যে কারণে জুলাই আন্দোলনে এ দেশের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই আতাঙ্খা বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
২০২৬-০৭-১৪ ১৭:২৮
সারা দেশ
ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে।
২০২৬-০৭-১৪ ১৭:২৭
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে 'মোহনা টিভি'র স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দীন চৌধুরী সজিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ফেনীর সাংবাদিক সমাজ। হামলার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
২০২৬-০৭-১১ ১৫:০৬
সারা দেশ
ফেনী থেকেই উদ্বোধন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা।
২০২৬-০৭-০৯ ১৬:৩৫
সারা দেশ
ফেনীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
২০২৬-০৭-০৯ ১৬:৩৩
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
২০২৬-০৭-০৭ ১৬:৫৮
সারা দেশ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬-০৭-০৭ ১৬:৫৪
সারা দেশ
ফেনীর পরশুরামে নদীতে নিখোঁজ সাকিবের মরদেহ ২০ ঘন্টা পর ভেসে উঠেছে মুহুরি নদীর ভাটির অঞ্চল ফুলগাজির মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রামে মুহুরী নদীতে শনিবার (০৪জলাই) দুপুরে নিখোঁজ হওয়া সাকিবের মরদেহ ফুলগাজীর মধ্যম শ্রী চন্দ্রপুর গ্রামে মুহুরী নদীতে মরদেহ ভেসে উঠেছে।
২০২৬-০৭-০৫ ১৬:২৮
সারা দেশ
ফেনীর সোনাগাজীতে চালককে জিম্মি করে মাছবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন খামার মালিক। পরে রাতেই অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার করে পুলিশ। তবে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের মাছ মরে নষ্ট হয়ে গেছে। শুক্রবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চর চান্দিয়ার কেঁচিদিয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
২০২৬-০৭-০৪ ১৩:৫৬
সারা দেশ
ফেনীর পরশুরামে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে ভারতীয় মদ পাচারের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে রিমান্ডে এনে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
২০২৬-০৭-০১ ২৩:৩৫
সারা দেশ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা বুধবার (০১ জুলাই) দুপুরে শহরের ইস্টিশন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় জুয়েলারি ব্যবসার প্রসার, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
২০২৬-০৭-০১ ২৩:১৪
সারা দেশ
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
২০২৬-০৭-০১ ২৩:১২
সারা দেশ
বহুতল ভবনের পার্কিং স্পেস ভাড়া দিয়ে দোকানপাট বসানোর বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ইতোমধ্যে প্রাথমিকভাবে শহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় ৫টি ভবনের ২২টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ২১ মে ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা এ আদেশ জারী করেন৷ আজ বুধবার দুপুরে পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৬-০৭-০১ ২৩:১০
সারা দেশ
দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী গ্রাফ ও ভয়াবহতা বিবেচনা করে ফেনী পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা
২০২৬-০৭-০১ ১৩:৫৭
সারা দেশ
ফেনী পৌরসভার পরিচালনাধীন ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন ও মেহেদী-সাঈদী হাই স্কুলে বৃক্ষরোপন, বৃক্ষ বিতরণ ও বর্ণাঢ্য র্যালী সোমবার (২৯ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৬-২৯ ১৫:৪৯
সারা দেশ
ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত মা-মেয়ের মরদেহ ফ্রিজিং ভ্যানে পাশাপাশি রাখা হয়েছে। শেষবারের মতো তাদের মুখ দেখতে সৌদি আরব ও ইতালি থেকে দেশে ফিরছেন তাদের স্বামীরা। তাদের অপেক্ষায় প্রহর গুনছে শোকস্তব্ধ পরিবার ও স্বজনরা।
২০২৬-০৬-২৯ ১৩:৫৯
সারা দেশ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২০২৬-০৬-২৭ ১৫:৪১
সারা দেশ
নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ফেনীতে নির্যাতন বিরোধী মানববন্ধন ও মতবিনিময় সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
২০২৬-০৬-২৬ ১৮:৫২
সারা দেশ
'ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী (২৮ জুন) রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
২০২৬-০৬-২৫ ১৩:৪৫
সারা দেশ
মাগুরায় চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাগর মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২০২৬-০৬-২৪ ২০:২৩
সারা দেশ
ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সঠিক বিবেচিত হলে সকল পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আর কোন বাধা থাকবে না।
২০২৬-০৬-২২ ১৬:৩৩
সারা দেশ
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৬-২০ ২৩:১০
সারা দেশ
আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যূত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম তা এখন পর্যন্ত হয়নি। এবং সেটা বাস্তবায়নের তেমন কোন লক্ষণও দেখছিনা। বিএনপি সরকারের ভোটের আগের কথার সাথে ভোটের পরের কথার মিল পাচ্ছি না।
২০২৬-০৬-২০ ২২:৪৩
সারা দেশ
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে পুনঃখনন করা হচ্ছে মোহাম্মদ আলী খাল। স্থানীয় ৩৩৯ জন শ্রমিকের অংশগ্রহণে চলমান এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।
২০২৬-০৬-১৭ ১৫:২৮
সারা দেশ
ফেনী প্রতি ভয়াবহ আকস্মিক বন্যার হাত থেকে ফেনী জেলাকে স্থায়ীভাবে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই মেগা প্রকল্প অনুমোদনের খবর ফেনীতে পৌঁছালে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।
২০২৬-০৬-১৬ ২১:৪৬
সারা দেশ
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে দুই মাদ্রাসার শিশুদের জন্য একবেলা আহার কর্মসূচি রোববার (১৪ জুন) দুপুরে শহরের মোকসুদের রহমান সড়কের দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসায় পালিত হয়। এতে ওই মাদ্রাসা ছাড়াও অংশ নেয় আরামবাগ আবুল মামা কমপ্লেক্স মাদ্রাসার শিশুরা।
২০২৬-০৬-১৪ ১৮:০২
সারা দেশ
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৬-১৪ ১৭:১৭
সারা দেশ
ফেনীতে গণঅভ্যুত্থানকালে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৭৮ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৬-০৬-১৩ ১৭:০৩
সারা দেশ
“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৬-১৩ ১৬:৩৮
সারা দেশ
ফেনী সদর উপজেলার ভাঙ্গা তাকিয়া এলাকায় তেলাপিয়া মাছ বোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান চালক ও সহকারী।
২০২৬-০৬-১৩ ১৫:৩৯
সারা দেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (ইজিপিপি) আওতায় ফেনীর সোনাগাজীতে ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে ডাঙ্গি খাল খননের দৈর্ঘ্য এবং কার্যক্রম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
২০২৬-০৬-১৩ ১৫:৩৭
সারা দেশ
ফেনীতে দুই মাস বয়সী এক শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে।
২০২৬-০৬-১২ ১৬:১১
সারা দেশ
ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শনিবার (৬ মে) জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
২০২৬-০৬-০৬ ১৮:১২
সারা দেশ
বন্ধুদের সাথে গুলিয়াখালী বিচে গুরতে গিয়ে বাড়ীতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিহানুল ইসলাম শাওন (২০) ও ইকবাল হোসেন জিসান (২৩) নিহত হয়েছে।
২০২৬-০৬-০৪ ১৬:২৭
সারা দেশ
১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্বাবধানে ফেনী সড়ক বিভাগের অধীনে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত বেগে এগিয়ে চলছে। এ লক্ষে সড়কের প্রশস্ততায় রাস্তার দুই পাশের ঝুঁকিপূর্ণ ও বর্ধিত করণের পথে থাকা গাছ পালা অপসারণ ও কাটা হয়েছে।
২০২৬-০৬-০২ ১২:৪১
সারা দেশ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনী পৌরসভার উ্যদোগে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে গরু ও খাসির মাংস বিতরণ করা হয়।
২০২৬-০৫-২৭ ২০:৪৩
সারা দেশ
পবিত্র ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত ফেনীর প্রধান ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দান। জেলা শহরের এই মাঠে পনেরো হাজার মুসল্লী অংশগ্রহণ করার কথা রয়েছে।
২০২৬-০৫-২৭ ১৮:৪৩
সারা দেশ
‘অস্তিত্ব সংকটে সম্ভাবনাময় চামড়া শিল্প রক্ষা ও বিকাশে সরকারের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক ফেনীতে হেফাজতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৫-২৪ ১৪:৩২
সারা দেশ
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এর প্রতিবাদে সারা দেশের মতো ফেনীতেও ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৫-১৯ ২২:২৫
সারা দেশ
ফেনীর মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসাইন তাহি (২০) ও তার সহকর্মী জাবেদ হোসেন (২৩)কে কুপিয়েছে মাদক বিক্রেতারা ।
২০২৬-০৫-১৯ ২২:২৩
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনীর বাইপাস অংশের হাফেজিয়া মাদ্রাসা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন নুর আলম (৪৫) ও তার ছেলে মো: নিরব (২৫)। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২০২৬-০৫-১২ ১৪:৩৬
সারা দেশ
ফেনীর উত্তরে পরশুরামে সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।ভারত বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে আসছে।
২০২৬-০৫-১০ ১৮:১০
সারা দেশ
ফেনীর জজ আদালতে বিচারকের সামনে বিষপান করেছেন এক বিচারপ্রার্থী।
২০২৬-০৫-১০ ১৭:৫৪
সারা দেশ
ফেনী শহর ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনে জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মুশফিকুর রহমান পিপুল নির্বাচিত হয়েছেন। জিয়াউদ্দিন মিষ্টারের নেতৃত্বাধীন প্যানেল ২৭পদের মধ্যে ১৮টিতে ও পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ৯টি পদে জয় পেয়েছেন। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিত শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে শনিবার (০৯ মে) শহরে উৎসবের আমেজ দেখা দেয়।
২০২৬-০৫-১০ ১১:৫৭
সারা দেশ
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা.জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।
২০২৬-০৫-০৮ ২১:৫৬
সারা দেশ
ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে র্যাব।
২০২৬-০৫-০৪ ১৭:১৮
সারা দেশ
ফেনীর পরশুরামে প্রতিবন্ধী ছেলে গরু চরাতে নিলে সেগুলো ভারতে চলে যায়। পরিবারের আয়ের অবলম্বন গরুগুলো হারিয়ে মানসিক চাপ ও হতাশায় নীরবে আর্তনাদ করছেন নুরের নেছা।
২০২৬-০৫-০৪ ১৭:১৭
সারা দেশ
সারা দেশের ন্যায় ফেনীতেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৫-০৩ ১৭:৫৫
সারা দেশ
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস উপলক্ষে ফেনীতে র্যালি ও আলোচনা সভা শুক্রবার (০১ মে) অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
২০২৬-০৫-০১ ১৪:৩৭
সারা দেশ
চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় দীর্ঘ সময় থমকে থাকার পর অবশেষে শুরু হলো ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ড্রেন নির্মাণসহ একাধিক উন্নয়ন কাজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের ফায়ার সার্ভিসের সামনের এলাকায় ফেনী পৌরসভা প্রশাসক রোমেন শর্মা কাজটি উদ্বোধন করেন।
২০২৬-০৪-৩০ ১৭:২৩
সারা দেশ
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ডস্থ মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০২৬-০৪-২৭ ১৮:১২
সারা দেশ
ফেনী স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কার্যক্রম এর অংশ হিসেবে ৩টি এতিম খানার ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
২০২৬-০৪-২৪ ১৯:১৭
সারা দেশ
ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক অধ্যাপক এম এ খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিট।
২০২৬-০৪-২৩ ১৭:৩২
সারা দেশ
পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফেনীতে পুষ্টি মেলা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেনী সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম।
২০২৬-০৪-২৩ ১৬:৫৯
সারা দেশ
আসন্ন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই প্যানেলে শীর্ষ দুই পদে চার প্রার্থীই রামপুর পাটোয়ারী বাড়ির। নির্বাচন ঘিরে সবার মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
২০২৬-০৪-২২ ২০:৩০
সারা দেশ
ফেনীতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ১ হাসপাতাল ও ১ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে।
২০২৬-০৪-২২ ২০:২১
সারা দেশ
ফেনী শহরের ট্রাংক রোড থেকে মহিপাল পর্যন্ত শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প হাতে নেয় পৌরসভা। ২০২৭সালের ৩০জানুয়ারী কাজটি শেষ করার সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেয়া হয়। নির্ধারিত মেয়াদের ৫মাস পেরিয়ে গেলেও এখনো কাজই শুরু করতে পারেনি নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান।
২০২৬-০৪-২২ ২০:১৬
সারা দেশ
কর্মক্ষেত্রে পা হারানো ফেনীর দাগনভূঞা উপজেলার জহির উদ্দিনের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
২০২৬-০৪-১৮ ০৯:৩৮
সারা দেশ
ফেনীর সোনাগাজীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে এক বৃদ্ধ চালককে বৈদ্যুতিক শক দিয়েছে জেলা যুবদল নেতা মহি উদ্দিন মহিন।
২০২৬-০৪-১৬ ১৭:০৬
সারা দেশ
ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন ঘর উপহার দিলেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-০৪-১২ ১৭:৩৫
সারা দেশ
ফেনীতে চিকিৎসকের অবহেলায় সিজারিয়ান সেকশন অপারেশন পরবর্তী জটিলতায় নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
২০২৬-০৪-১২ ১৩:৫৬
সারা দেশ
দীর্ঘ অপেক্ষার পর ফেনী সদর উপজেলার ধলিয়া- লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম ব্রিজটি উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৪-১১ ১৫:৪২
সারা দেশ
ফেনীতে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৬-০৪-১১ ১৪:৪৫
সারা দেশ
ফেনীর একটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের উদাসীনতায় ৯২ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পরীক্ষার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করছেন প্রধান শিক্ষক।
২০২৬-০৪-১০ ২১:২৭
সারা দেশ
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজাসহ মো: হারুন (৪৫) নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
২০২৬-০৪-০৫ ১৬:২৩
সারা দেশ
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন সংরক্ষণ, মেয়াদোর্ত্তীণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে ছাগলনাইয়া উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০২৬-০৪-০২ ১৫:৪৭
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস-এম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। ২২ মার্চ রোববার ভোর চারটার দিকে এ দূঘটনা ঘটে।
২০২৬-০৩-২২ ১৬:১৪
সারা দেশ
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে র্যালি ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৩-১৫ ২২:০৮